ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১৫-১১-২০২২ দুপুর ২:৫৭

‘দুর্ঘটনা-দূর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জয়পুরহাটের আক্কেলপুরেও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাতের উদ্বোধর করা হয়েছে। অনুষ্ঠানটির উদ্বোধন করেন আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম হাবিবুল হাসান।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয় জনসাধারণদের উপস্থিতিতে আক্কেলপুর ফায়ার স্টেশনের নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে সপ্তাহটির উদ্বোধন করা হয়।

 এ সময় আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব-অফিসার হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম হাবিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক।

প্রধান অতিধির বক্তব্যে এসএম হাবিবুল হাসান বলেন, যে কোনো ধরনের দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবেলায় ফায়ার সার্ভিস অত্যন্ত দক্ষতার সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের প্রত্যেকের উচিত তাদের সহায়তা করা।

’সমপনী বক্তেব্যে আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব-অফিসার হাবিবুর রহমান তাদের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন ও জরুরি সেবা পেতে ফায়ার সার্ভিসের হটলাইন নাম্বার ১৬১৬৩-এ ফোন দেয়ার পরামর্শ দেন।

এমএসএম / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ