ডামুড্যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
‘দুর্যোগ-দুর্ঘটনা হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ প্রতিপাদ্যে শরীয়তপুরের ডামুড্যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন চত্বরে জাতীয় পতাকা ও বাহিনীর পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান ও ডামুড্যা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আবু দাউদ মোল্লা। এ সময় বাহিনীর সদস্যরা জাতীয় পতাকাকে সালাম প্রদর্শন করেন।
ডামুড্যা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আবু দাউদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শেখ শরীফুল আলম, ডামুড্যা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. বাবুল মিয়া, মো. শফিকুল ইসলাম, আশিকুজ্জামান শান্ত, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার প্রদীপ কির্ওনীয়া, দীপংকর বৈরাগী,সবুজ প্রমুখ।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌর শহরের প্রধান প্রধান সড়কে জনসচেতনতামূলক যান্ত্রিক মহড়া দেন।
এমএসএম / জামান
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের