মধুপুরের বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত
টাঙ্গাইলের মধুপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা শিক্ষক ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত একেএম জাকির হোসেন বাচ্চুকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে পৌর শহরের টেংরি গোরস্থান ময়দানে জানাজা শেষে তাঁকে সমাহিত করা হয়।
মধুপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন, মধুপুর থানার ওসি (তদন্ত) মুরাদ হোসেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেনের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। পুলিশের একটি চৌকস দলের মাধ্যমে প্রয়াতের প্রতি সশস্ত্র গার্ড অব অনার প্রদান ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আব্দুল গফুর মন্টু, সাবেক মেয়র মাসুদ পারভেজসহ মুক্তিযোদ্ধো সংসদের মুক্তিযোদ্ধাগণ এবং অসংখ্য মুসুল্লি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল সোমবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা একেএম জাকির হোসেন বাচ্চু বার্ধক্যজনিত রোগে ভুগে ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। তিনি চার ছেলে, তিন মেয়ে, স্ত্রী. নাতি-নাতনিসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এমএসএম / জামান
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ
নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি
Link Copied