বিরামপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
দিনাজপুরের বিরামপুর উপজেলায় দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ উদযাপন সংক্রান্ত প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা কনফারেন্স কক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার।
প্রেস কনফারেন্সে জানানো হয়, বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন করা হবে। মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হবে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকাল ৩ টায়। মেলা চত্বরকে উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা এবং শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান এই চারটি প্যাভিলিয়নে ভাগ করা হবে। মেলা প্রাঙ্গণ থেকে সরকারি দপ্তরগুলো নাগরিকবান্ধব ডিজিটালসেবা প্রদান করবে। মেলায় এবারের স্লোগান ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্টে বাংলাদেশ।’
প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন- উপজেলার সহকারী প্রোগ্রামার (আইসিটি) পাপিয়া নাছরীন, প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, সহ-সভাপতি ফরিদ হোসেন, সাধারন সম্পাদক কামরুজ্জামান।
এ সময় মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দীন, প্রেসক্লাবের সহ-সভাপতি আবু তাহের, দপ্তর সম্পাদক মানিক চৌধুরী, সদস্য আব্দুল কাফী, জাকিরুল ইসলামসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
জামান / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি