ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

কারাবন্দি স্ত্রীর সাথে দেখা করতে এসে হেরোইনসহ স্বামী আটক


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৬-১১-২০২২ দুপুর ১২:১
গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে ৫ পুরিয়া হেরোইনসহ এক দর্শনার্থীকে আটক করা হয়েছে। তিনি কারাগারে বন্দি স্ত্রীর সাথে দেখা করতে এসেছিলেন। আটককৃত ব্যক্তি মাদারীপুর সদরের কুলপরদী গ্রামের লাল মিয়া খন্দকারের ছেলে আমিনুল খন্দকার (৩৫)।
 
কারা ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের আরপি চেকপোস্টে দিয়ে যাচ্ছিলেন আমিনুল। এ সময় সেখানে দায়িত্বে নিয়োজিত কারারক্ষী মো. সোহানুর রহমান ও  কারারক্ষী সেলিম হোসেন  তার দেহ তল্লাশি করেন। এ সময় ওই দর্শনার্থীর পকেট থেকে ৫ পুরিয়া হেরোইন উদ্ধার করেন তারা। পরে কোনাবাড়ী থানায় খবর দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 
 
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার এসআই মো. লিটন হোসেন বলেন, কারারক্ষীর মাধ্যমে খবর পেয়ে ওই দর্শনার্থীকে থানা হেফাজতে নেয়া হয়েছে। তিনি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে মাদক মামলায় বন্দি স্ত্রী শম্পা পারভীনের সাথে সাক্ষাতের জন্য এসেছিলেন। 

এমএসএম / জামান

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ