বিরামপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন
‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যেকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপির পক্ষে মেলার উদ্বোধন করেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।
একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর মেয়র আককাস আলী, বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এ,কে এম ওহিদুন্নবি, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শ্যামল কুমার রায়, ভাইস-চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, মেজবাউল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল, সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অদ্বৈত কুমার, ওসি সুমন কুমার মহন্ত, উপজেলা আ’লীগের সহ-সভাপতি শীবেশ কুন্ডু প্রমুখ।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৪টি প্যাভিলিয়নে সরকারি বিভিন্ন দফতর অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারী দপ্তরের দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
জামান / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি