ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে মরিয়া দুই প্রার্থী
জোর লবিং, আওয়ামী লীগের মনোনয়ন পেতে ছুটে যাচ্ছেন ঢাকায়ও। আবার জনকল্যাণমূলক কাজের আশ্বাস দিয়ে সাধারণ মানুষের মন জয়ের চেষ্টাও চালিয়ে যাচ্ছেন দুই প্রার্থী। বিষয়টিতে ইতোমধ্যে চায়ের দোকান আর হাট-বাজারে সর্বস্তরের জনগণের মাঝে বেশ উত্তাপ ছড়িয়ে পড়েছে। নৌকা প্রতীক পেলেই চেয়ারম্যান- এমন ধারণা অনেকের। নীলকমল ইউনিয়ন পরিষদ নির্বাচনে কে হবেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকার মাঝি- এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
তফসিল ঘোষণার পর থেকে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থীরা সকাল-সন্ধ্যা গণসংযোগ চালিয়ে বাড়ি বাড়ি ছুটে গিয়ে এবং হাট-বাজারে সাধারণ মানুষের কাছে দোয়া চাচ্ছেন। গণসংযোগের ছবি ফেসবুকে পোস্ট করে সাধারণ মানুষের কাছে দোয়া চাচ্ছেন দুই প্রার্থীর কর্মী-সমর্থকরা।
চরফ্যাসন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, ৭ নভেম্বর তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী ১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১০ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ২৯ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতীক বরাদ্দের মাধ্যমে শুরু হবে প্রচার-প্রচারণা।
এমএসএম / জামান
শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি
রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক
গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন
শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা
রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ
জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ
রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত
শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু
রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯
লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
Link Copied