ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নওগাঁ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অসহায়-দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২-৭-২০২১ বিকাল ৬:১৫
নওগাঁর নিয়ামতপুরে ‘নওগাঁ জেলা ওয়েলফার অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে করোনা মহামারীতে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ‘ঐক্য যেখানে, বিজয় সেখানে’- এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি করোনাকালীন সময়ে অসহায়-দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। উপজেলার সদর ইউনিয়নের বাজার, ভাবিচা ইউনিয়নের ভাবিচা গ্রাম, শ্রীমন্তপুর ইউনিয়নের ঝাঝিরা, বালুকাপাড়া, ডাঙ্গাপাড়া গ্রামে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- চাল ৫ কেজি, আলু ২ কেজি, মসুর ডাল ১ কেজি ‍এবং সয়াবিন তৈল ১ কেজি।
 
এই সময় উপস্থিত ছিলেন- অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা মো. আবেদ হোসেন মিলন, কোষাধ্যক্ষ খলিলুর রহমান, সদস্য ও নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার বিপ্লব কুমার ভৌমিক, উপজেলা সমাজসেবা অফিসার আরিফুল ইসলাম, ভাবিচা ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য তুষিত (মেম্বার), ছাত্রলীগ নেতা আরাফাত হোসেন রিজন প্রমুখ।

এমএসএম / জামান

কুড়িগ্রাম সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১

ধামইরহাটে আগ্রাদিগুন বাজারে "আরডিআরএস" এনজিও-র নতুন শাখা উদ্বোধন

হাতিয়ায় সর্বপ্রথম মহিলা সংরক্ষিত -৩৪ মাধবী মার্মা এমপির মতবিনিময়

গোপালগঞ্জে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ

৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ

বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ

মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা

শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক

খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড

পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও

পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা