ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

প্রাতিষ্ঠানিক প্রসব নিশ্চিতের লক্ষ্যে ফুলছড়িতে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৬-১১-২০২২ বিকাল ৫:২৬

‘বাড়িতে প্রসবকে না বলি, প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিত করি' প্রতিপাদ্য তুলে ধরে গাইবান্ধার ফুলছড়িতে দিনব্যাপী বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় ৪০জন গর্ভবর্তী মা এবং তাদের শাশুড়ি ও স্বামীরা অংশগ্রহন করেন। এতে প্রসবকালীন সেবা যতœ সম্পর্কে সচেতনতার বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ও পুরস্কার বিতরণ করা হয়।

বেসরকারি সংস্থা এসকেএস ফাউন্ডেশন পরিচালিত মমতা প্রকল্পের আয়োজনে বুধবার (১৬ নভেম্বর) উপজেলার গুনভরি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রাতিষ্ঠানিক নিরাপদ প্রসব সেবা নিশ্চিত ও প্রসব সেবার ওপর অধিক গণসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে ব্যতিক্রমধর্মী বউ শাশুড়ি মেলা অনুষ্ঠিত হয়।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন- গাইবান্ধা জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকিরুল ইসলাম, উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, গুনভরি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মজনুর রশিদ,প্রধান শিক্ষক মতলুবর রহমান, মমতা প্রকল্পের সমন্বয়কারী বাহারাম খান, ফুলছড়ি উপজেলা প্রকল্প সমন্বয়কারী হারুন অর রশিদ, টেকনিকাল কর্মকর্তা নুর আলম প্রমুখ। মেলায় স্থাপিত ৪টি স্টলের মাধ্যমে গর্ভবতী মা ও তাদের শাশুড়িদের প্রসব সংক্রান্ত কাজ সম্পর্কে উদ্বুদ্ধ করা হয়।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, উড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে নিরাপদ প্রসব ডেলিভারী প্রদান করা হচ্ছে। ইতিমধ্যে প্রসব সেবার কার্যক্রম সম্পর্কে জনগণের মাঝে ব্যাপক সাড়া পাওয়া গেছে। মেলার মাধ্যমে প্রাতিষ্ঠানিক প্রসব সেবায় জনগণকে উদ্বুদ্ধ করে মা ও শিশু মৃত্যুহার হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সেবার গুণগত মান বজায় রেখে আগামি দিনে সেবা কেন্দ্রটি সচল রাখার ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুর রহমান সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার