তাহিরপুরে বৃদ্ধকে পিটিয়ে আহত
সুনামগঞ্জের তাহিরপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ধারালো রামদার আঘাতে আব্দুল হাসিম নামে ৯০ বছর বয়সী এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত আব্দুল হাসিম উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বেতাগড়া গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (৮ জুলাই) উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বেতাগড়া গ্রামে আব্দুল হাসিমের মেয়ের জামাই জেনারুল মিয়ার বাড়ির সামনে। আব্দুল হাসিম আশঙ্কাজনক অবস্থায় তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ ঘটনায় এই দিনেই আহতের ছেলে আলী হোসেন বাদী হয়ে ২-৩ জনসহ হামলাকারী রইছ উদ্দিন (৬৫), আলমগীর মিয়া (৪৫), রাজন মিয়া (১৯), শাহিমা বেগমসহ (৪০) চারজনের নাম উল্লেখ করে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে সূত্রে জানা যায়, বিভিন্ন বিষয় নিয়ে উগ্রপন্থী বিবাদীরা আহত আব্দুল হাসিমের পরিবারের সাথে চরম শত্রুতা করে আসছে। ঘটনার কিছু সময় পূর্বে আহত ৯০ বছর বয়সী আব্দুল হাসিম তার মেয়ে জামাই একই গ্রামের জেনারুল মিয়ার বাড়ির উদ্দেশে রওয়ানা হয়ে ঘটনাস্থলে পৌঁছামাত্রই পূর্ব আক্রোশে বিবাদী দাঙ্গাবাজ রইছ উদ্দিনের হুকুমে আলমগীর মিয়া, রাজন মিয়া ও শাহিমা বেগমসহ ৬-৭ জন তার গতিরোধ করে অলমগীর মিয়ার হাতে থাকা রামদা দিয়ে খুন করার উদ্দেশ্যে কোপ মেরে বৃদ্ধ আব্দুল হাসিমের মাথায় সম্মুখভাগের বাপ পাশে গুরুতর জখম করে। এছাড়া অন্যরা কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে হাত, পা, পিঠ, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। আহত বৃদ্ধ আব্দুল হাসিম প্রাণে বাঁচতে চিৎকার করলে আশপাশে থাকা লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। সংবাদ পেয়ে আহতের ছেলে আলী হোসেনসহ অন্যরা ঘটনাস্থলে গিয়ে তার অবস্থা আশঙ্কাজনক দেখতে পেয়ে চিকিৎসার জন্য তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। ঘটনাস্থলে গেলে উগ্রপন্থী বিবাদীরা আহত আব্দুল হাসিমের ছেলে আলী হোসেনকে সুযোগমতো খুন করিব বলেও হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
বর্তমানে হামলাকারীদের ভয়ে আতঙ্কে নিরাপত্তাহীনতায় রয়েছে আব্দুল হাসিমের ছেলে আলী হোসেন ও তার পরিবার। আবার যে কোনো সময় দাঙ্গাবাজ সন্ত্রাসীদের হামলার শিকার হতে পারে এমন কথা জানিয়েছেন বাদী আলী হোসেন। তিনি বলেন, একই গ্রামের সুবর আলীর ছেলে রাসেল মিয়াকে পরিকল্পিতভাবে অন্যত্র নির্মমভাবে হত্যা করার অভিযোগে বিবাদী দাঙ্গাবাজ রইছ উদ্দিনের ছেলে সুলেমানসহ কয়েকজন বর্তমানে কারাগারে আছে।
এ ব্যাপারে হামলাকারী ২নং অভিযুক্ত আলমগীর মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, মারামারি হয়েছে কিন্তু আমি দা দিয়ে কোপ দেইনি। কেন মারামারি হয়েছে এ বিষয়ে জানতে চাইলে উনি বলেন, আমার ভাই রাসেল হত্যা মামলায় কারাগারে। টাকার প্রয়োজন তাই একটি জায়গা বিক্রি করাকে কেন্দ্র করে তাদের সাথে আমাদের মনমালিন্য হয়। বর্তমানে মোরগের বাচ্চাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি হয়। এতে আব্দুল হাসিম ঘরের টিনে লেগে আঘাতপ্রাপ্ত হন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা