ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটের সাবেক উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিনের মৃত্যু


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৭-১১-২০২২ দুপুর ১১:২৪

নওগাঁর ধামইরহাটের সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মঈন উদ্দিন আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

পরিবারিক সূত্র জানায়, বুধবার (১৬ নভেম্বর) রাতে প্রতিবেশী আব্দুর রহিমের মেয়ের বিয়ের দাওয়াত খেয়ে মধ্যরাতে বাড়ি ফেরেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উত্তর চকযদু গ্রামের মৃত আব্দুর রহিমের একমাত্র সন্তান মঈন উদ্দিন। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ভোররাতে বুকে ব্যথা অনুভব করায় তাকে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ধারনা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েই তার এই অকাল মৃত্যু। বৃহস্পতিবার বাদ আছর সরকারি এম এম কলেজ মাঠে জানাজা শেষে নিজ গ্রামেই দাফন সম্পন্ন করা হবে বলে স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্যে জানা গেছে।

বর্ণাঢ্য জীবনের অধিকারী মৃত মঈন উদ্দিন ১৯৯০ সালে ১ম বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে ২৫ মে তারিখে দায়িত্বভার গ্রহণ করে মাত্র দেড় বছরের দায়িত্বপালন কালে তৎকালীন বিএনপি সরকার উপজেলা পরিষদ বিলুপ্ত করলে ১৯৯১ সালের ২২ নভেম্বর তিনি উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালনের শেষ কর্মদিবস অতিক্রমকরেন। পরবর্তীতে ২০০৯ সালে বাংলাদেশ আওয়ামীলীগ সরকার উপজেলা পরিষদ পুনরায় চালু করলে ২০১৪ সালে ২য় বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে ওই বছরের ২৮ এপ্রিল পুনরায় উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করে পূর্ণ মেয়াদ শেষ করেন।

এছাড়াও রাজনৈতিকভাবে তিনি জামায়াতের নওগাঁর পশ্চিম জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ধামইরহাট বাজার বণিক সমিতির একাধিক বারের সভাপতি ও পরবর্তীতে উপদেষ্টার দায়িত্বও পালন করেন তিনি। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করারও গুঞ্জনও শোনা যাচ্ছিল জোরেশোরে। এ নিয়ে তিনি ইচ্ছাপোষণ করে পত্রিকায় প্রচারণাও চালিয়ে যাচ্ছিলেন।

দৈনিক সাতমাথা পত্রিকার ধামইরহাট উপজেলার প্রতিবেদকও ছিলেন তিনি। মৃত্যুকালে জনপ্রিয় এই রাজনৈতিক ব্যক্তি তার বয়বৃদ্ধ মা, স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু