ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সিংগাইরে ১৫ লাখ টাকাসহ গরু ব্যবসায়ী নিখোঁজ


মিজানুর রহমান, সিংগাইর photo মিজানুর রহমান, সিংগাইর
প্রকাশিত: ১৭-১১-২০২২ দুপুর ১২:৫৬

মানিকগঞ্জের সিংগাইরে ১৫ লাখ টাকাসহ এক গরু ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ নুরুল ইসলাম দেওয়ান (৫৫) সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের সৈয়দ আলী দেওয়ানের ছেলে। এ ঘটনায় নিখোঁজ ব্যবসায়ীর ছেলে সোহান দেওয়ান মঙ্গলবার (১৫ নভেম্বর) সিংগাইর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

নিখোঁজের পরিবার জানায়, গত রোববার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে ১৫ লাখ টাকা নিয়ে গরু কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি।

নিখোঁজের জামাতা মো. কাইয়ুম জানান, নুরুল ইসলাম দেওয়ান বিভিন্ন জেলায় গিয়ে গরু কেনা-বেচা করেন। শনিবার (১২ নভেম্বর) পাড়াগ্রাম হাটে ১২টি গরু বিক্রি করে ১৫ লাখ টাকা নিয়ে বাড়ি ফেরেন। পরদিন রোববার সকালে ওই টাকা নিয়েই গরু কেনার জন্য বাড়ি থেকে বের হন। এরপর বিকেল ৩টার দিকে তাকে ফোন দিলে,অনেক দূরে আছি বলেই ফোন রেখে দেন তিনি। পরবর্তীতে তার সঙ্গে ফের ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম মোল্লা বলেন, গরু ব্যবসায়ী নুরুল ইসলাম দেওয়ান ঢাকা থেকে নিখোঁজ হন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত