ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সাধারন সম্পাদক হিসাবে তৃনমূল নেতা কর্মীদের আস্থা সাংবাদিক এ আর আজাদ সোহেল


নোয়াখালী প্রতিনিধি photo নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১১-২০২২ দুপুর ১১:১৫

দলীয় হাইকমান্ডের নির্দেশনায় সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করতে দেশব্যাপী জেলা উপজেলা, ইউনিয়ন ও পৌর আওয়ামীলীগের ওয়ার্ড কাউন্সিল শুরু হযে গেছে।  ইতিমধ্যে দেশের বেশ কয়েকটি এলাকায় বিপুল উৎসাহে উদ্দিপনায় কাউন্সিল সম্পন্ন হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ এলাকায় কাউন্সিল অনুষ্ঠানে ত্যাগীদের বঞ্চিত করে নব্য ও হাইব্রিড নেতাদের পদ দেয়ার মতো অসংখ্য অভিযোগ উঠেছে।


নিজ দলের নেতা কর্মী সমর্থকদের মাঝে থেমে নেই দাওয়া পাল্টা দাওয়া,  সহিংসতা  ও ভাংচুরের মতো ঘটনাও । তবে তৃনমুল পর্যায়ের প্রকৃত আওয়ামীলীগের ভোট দানের মধ্যে দিয়ে বিপুল উৎসাহে সম্মেলন হচ্ছে। ।

নোয়াখালীর বিভিন্ন উপজেলায় ইউনিয়ন কাউন্সিল শুরু হয়ে গেছে। তারই ধারাবাহিকতায় নোয়াখালী পৌর আওয়ামীলীগের ৪ নং ওয়ার্ড সম্মেলন আগামী ২১ শে  নবেম্বর ২০২২ ইং জেলা আওয়ামিলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এবার এ ওয়ার্ডেআওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রার্থী হয়েছেন নোয়াখালীর সুনামধন্য  সিনিয়র সাংবাদিক এ আর আজাদ সোহেল।নিরলোভ,নিরহংকারী ব্যক্তিত্যের অধিকারীও মেধা মননশীলতায় একজন বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক  । ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে ছাত্রজীবন থেকে নোয়াখালী জেলা আওয়ামিলীগের যুগ্ম  আহবায়ক  সহিদ উল্লাহ খান সোহেল এবং জেলা আওয়ামিলীগ প্রভাবশালী সদস্য পৌর আওয়ামীলীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুর নেতৃত্বে  নব্বইয়ের দশকে দলের দুঃসময়ে আন্দোলন সংগ্রামে ছিলেন রাজপথের লড়াকু সৈনিক। তৎকালীন ক্ষমতাসীন  বিএনপি জোটের বহুবার  হামলার স্বীকার হয়েছেন এবং  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ও দলের কর্মকান্ড থেকে একটুও সরে দাঁড়ান নি ।

তিনি হরিনারায়ণ পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে স্কুল ছাত্রলীগের সভাপতি, ওয়ার্ড ছাত্রলীগের  নেতা,এবং  নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের তুখোড় ছাত্র নেতা, সর্বশেষ শহর ছাত্রলীগের রাজনীতি থেকে বর্তমান আওয়ামীলীগে তার প্রদার্পন। দলের হাই-প্রোফাইল থেকে লো- প্রোফাইল পর্যন্ত  সুনামের সহিত তার  পরিচিতি রয়েছে তার। দলের প্রতি রয়েছে তার অগাধ  শ্রদ্ধা  ও ভালোবাসা । রাজনৈতিক জীবনে রয়েছে অক্লান্ত শ্রম ও ত্যাগ। দলের স্বার্থে কখনো  কোন অন্যায়ের সাথে আপোষ করেননি । ১/১১ তে জামাত- শিবির,  বিএনপির তান্ডবলীলার অস্থির পরিস্থিতিতে নেতাকর্মীদের সাথে রাজপথে ছিলেন অজস্র  প্রহরির মতো। 
দলীয় শৃঙ্খলার প্রতি খুবই শ্রদ্ধাশীল। নেতাদের প্রতি রয়েছে তিনি বিনয়ী শ্রদ্ধাশীল  ও  সম্মান। দলের  নির্দেশনায়  ছুটে এসেছেন সব পরিস্থিতি মোকাবেলা করতে,  কঠিন সময়ে জীবনের ঝুঁকি  নিয়ে রাজপথ  ছেড়ে দেন নাই,  বঙ্গবন্ধুর অকুতোভয় সৈনিক এ আর আজাদ সোহেল।

জেলার  বলিষ্ঠ  আওয়ামিলীগ নেতাকর্মীদের কাছে রয়েছে তার গ্রহন যোগ্য তথ্যচিত্র। এলাকার সামাজিক,মানবিক  উন্নয়নমলক কাজে সদা সম্পৃক্ত।  বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের সুখে দুখে পাশে থেকে সব ধরনের সাহায্য সহযোগিতা করেছেন অতি আপনজন  সোহেল এবং প্রকৃতপক্ষে অসহায় মানুষের বন্ধু হিসেবেই পরিচিত   এবং সাহায্যের হাত সবার জন্য এগিয়ে দেন তিনি । কাউন্সিলরদের কাছে তার অবস্থান বরাবরই শক্ত অবস্থানে আছে বলে একাধিক নেতাকর্মীরা অনুভুতি প্রকাশ করেছেন।

সব মিলিয়ে আসন্ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলে গুরুত্বপুর্ণ পদটি তার অধিনস্থ হবে হবে আওয়ামী লীগের দুঃসময়ে নেতাকর্মীরা আর্ত প্রত্যয় ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক