ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বালাগঞ্জে “গ্রাম হবে শহর” শীর্ষক সভা


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১১-২০২২ দুপুর ১১:১৬

প্রধান বক্তার বক্তৃতায় বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাকুর রহমান মফুর বলেছেন, প্রশিক্ষণ নিয়ে দল গঠন করে কাজ করুন। ব্যাংকের মাধ্যমে ঋণ নিয়ে উন্নয়নমুখি কাজে এই টাকা কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়া সম্ভব। প্রধান অতিথি বক্তব্যে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার বলেছেন, “গ্রাম হবে শহর” সরকারের একটি প্রকল্প হয়েছে। কাজ করে যান, আমাদের সার্বিক সহযোগিতা থাকবে।
সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের হামছাপুর গ্রাম কে "গ্রাম হবে শহর" এ লক্ষে তরুণ সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে এক সভা এসব কথা বলেন তারা।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ৪টায় হামছাপুর গ্রামে আয়োজিত সভায় উপজেলা নিরাপদ সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি সাংবাদিক শাহাব উদ্দিন শাহিনের পরিচালনায় সভাপতিত্ব করেন পূর্বপৈলনপুর ইউনিয়ন পরিষদের সদস্য, তরুণ সমাজ সেবক আসাদুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সদর ইউপি সদস্য আব্দুস সহিদ দুলাল, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক মহিবুর রহমান, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সুবর্না দাশ, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক এখলাছুর রহমান, সমাজসেবক সুদীর দাশ, ফয়জুল হক, আপ্তাব আলী, ইমাম গিয়াস উদ্দিন, শিক্ষক শিহাব আহমদ শিপু, আপনার ভিডিপি ইউনিয়ন দলনেতা আব্দুল কাইয়ুম, পল্লী সঞ্চয় ব্যাংক মাঠ সংগঠক রুপক দাশ। আলোচনার অংশ গ্রহন করেন জাবেদ আহমদ, সুমন মিয়া, মিজানুর রহমান, জয়নুল হক, রুহুল আহমদ, হালিমা বেগম, আবুল কাসেম, তাহমিনা বেগম, সাদিয়া বেগম, লিমা বেগম।

উল্লেখ্য যে, হামছাপুর গ্রামকে শহরে গড়ে তোলার লক্ষে ইতিমধ্যে গ্রামে জরিপ সমাপ্ত হয়েছে। সেই জরিপের ফলাফল সহ গ্রাম তথা ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন অফিসের যারা মাঠ পর্যায়ে কাজ করে তাদের সঙ্গে গ্রামবাসীর পরিচয় করিয়ে দেয়া হয়। গ্রামের উন্নয়নে বিভিন্ন কর্মসূচী ও কমিটি গঠন করা হয়।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার