ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে কনকাপৈত ইউনিয়ন বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১৮-১১-২০২২ দুপুর ১:৪৮
আগামী ২৬ নভেম্বর জাতীয়তাবাদী দল বিএনপি’র কুমিল্লা বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে কনকাপৈত ইউনিয়ন বিএনপির উদ্যোগে পূর্ব প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিংগুলা চান্দখাঁর দীঘি এলাকায় এ উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী।
 
কনকাপৈত ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: নিজাম উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কনকাপৈত ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মতিন, কনকাপৈত ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি খালেদ সাইফুল্লাহ সবুজ, চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি ও প্রবাসী ফোরাম নেতা মোহাম্মদ নবী, চৌদ্দগ্রাম উপজেলা মৎসজীবি দলের যুগ্ম আহবায়ক ও কনকাপৈত ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ কাশেম, কনকাপৈত ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ ইয়াছিন, ইউনিয়ন বিএনপি নেতা মাহি উদ্দিন নয়ন প্রমুখ।
 
এ সময় চৌদ্দগ্রাম উপজেলা ও কনকাপৈত ইউনিয়ন বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত