দিনাজপুর জেলা আ’লীগের সাধারন সম্পাদক হিসেবে শিবলী সাদিককে চায় তৃণমূল আ.লীগ
দীর্ঘদিন পর আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনাজপুর জেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলন ঘিরে তৃণমূল আ’লীগের প্রায় সকল পর্যায়ের নেতাকর্মীরাই চাচ্ছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সংসদ শিবলী সাদিককে জেলা আ’লীগের সাধারন সম্পাদক হিসেবে দেখতে। এমপি শিবলী সাদিক নেতাকর্মীদের কাছে এক পরিচিত মুখ এবং যুব সমাজের আয়ডল তাই সন্মেলনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ মাঠে-ময়দানে নানাভাবে সরব হয়েছেন তৃণমূল আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
তৃনমুল আ’লীগ নেতাকর্মীদের দাবি, বাংলাদেশের সর্ববৃহৎ আসন দিনাজপুর-৬। এই আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের পিতা সাবেক এমপি মরহুম মোস্তাফিজুর রহমান ফিজুর অকাল মৃত্যুতে রাজনীতিতে নিজেকে আত্নপ্রকাশ করেন। ২০০৩ সালে নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি, ২০০৯ সালে উপজেলা চেয়ারম্যান, ২০১২ সালে উপজেলা আ’লীগের সভাপতি হয়ে উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল প্রোগ্রামে সক্রিয়ভাবে কর্মী নিয়ে উপস্থিত থেকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে শেখ হাসিনার নজরে আসেন।
সেই ধারাবাহিকতায় ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগ সভানেত্রী শেখ হাসিনা নৌকার টিকিট তার হাতে তুলে দেন এবং এমপি নির্বাচিত হয়ে নিজ নির্বাচনী এলাকায় কঠোর পরিশ্রমের মাধ্যমে তৃণমূল আ'লীগকে সংগঠিত করে ব্যাপক জনপ্রিয়তা ও সুনাম অর্জন করেন। সংগঠনকে শক্তিশালী করে তৃণমূল আ’লীগ নেতাকর্মীদের মূল্যয়নের ইতিহাস রচনা করে শেখ হাসিনার আস্থা অর্জন ও তার মনে জায়গা করে নেয়ায় ২০১৮ সালে পুণরায় নৌকার টিকিট তুলে দেন শিবলী সাদিকের হাতে। নির্বাচনে দ্বিতীয়বারের মতো শিবলী সাদিক এমপি নির্বাচিত এবং চলতি বছরের নভেম্বর মাসে উপজেলা আ’লীগের সম্মেলনে পুনরায় সভাপতি নির্বাচিত হন। দলের জন্য অর্থ ও শ্রম দিয়েও নিরলসভাবে কাজ করছেন তিনি। দুঃসময়ে দলের নেতাকর্মীসহ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। দলীয় কার্যক্রমেও রয়েছে তার পৃষ্টপোষকতা। আর তাই এবার আ’লীগের নেতাকর্মীরা তাকে দূরে না দেখে জেলার সাধারন সম্পাদক পদে দেখতে চাচ্ছেন।
দলীয় সূত্র বলছে, আগামী ২৮ নভেম্বর জেলা শহরের ঐতিহ্যবাহী স্টেশন ক্লাবে দিনাজপুর জেলা আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে সম্মেলনকে সফল করার লক্ষ্যে বর্ধিত সভাও অনুষ্ঠিত হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে নির্ধারিত দিনেই সম্মেলন অনুষ্ঠিত হবে। আর এই সম্মেলনকে কেন্দ্র করে আ’লীগ নেতাদের মধ্যে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকও আলোচনায় রয়েছেন। নেতাকর্মীদের মুখে মুখে রয়েছেন তিনি। যেন তার অপেক্ষায় প্রহর গুণছেন তৃণমূল আ’লীগের নেতাকর্মীরা। তারা মনে প্রাণে বিশ্বাস করে শিবলী সাদিককে আ’লীগ সভানেত্রী শেখ হাসিনা নিজেই তৈরি করেছেন। এদিকে সামনের দিনগুলোতে আন্দোলন সংগ্রামের দিকে এগোচ্ছে আ’লীগের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দল বিএনপি। তাই তাদের প্রতিরোধ করার জন্য এমপি শিবলী সাদিককে প্রয়োজন। আর এসকল দিক বিবেচনায় নেতাকর্মীরা জেলা আ’লীগের সাধারন সম্পাদক পদে শিবলী সাদিক এমপিকেই চাচ্ছেন।
এবিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য শিবলী সাদিক মুঠোফোনে বলেন, আমি আ’লীগের একজন ক্ষুদ্র কর্মী হয়ে থাকতে চাই। তবে দলীয় নেতাকর্মীরা যদি আমার কাজে সন্তুষ্ট হন, তাহলে আমাকে মনোনীত করবেন।
উল্লেখ্য, এর আগে ২০১২ সালের ২৩ ডিসেম্বর দিনাজপুর জেলা আ’লীগের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে মোস্তাফিজুর রহমান ফিজার এমপিকে সভাপতি ও আজিজুল ইমাম চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এরপর ২০১৪ সালের ১৪ অক্টোবর জেলা আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন তৎকালীন কেন্দ্রীয় আ’লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied