হরিণাকুন্ডুতে জসিম হত্যা মামলায় স্ত্রীসহ গ্রেপ্তার-২,
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজলার ভালকী গ্রামের জসিম উদ্দীন হত্যার ২৪ ঘন্টা পার না হতেই হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই হত্যার সাথে জড়িত তার স্ত্রী রিতা খাতুন এবং প্রতিবেশী মালেক কে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৮নভেম্বর) বেলা ১১ঘটিকায় এক প্রেস কনফারেন্সের মাধ্যমে জানান হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের ভালকী গ্রামের নবিছদ্দীনের ছেলে জসিমের লাশ গত বৃহস্পতিবার (১৭ নভেম্বর) তার বাড়ির পাশের মেহগনী বাগান থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই আব্দুর রশীদ (১৭নভেম্বর) ভাবি রিতা খাতুনের নামে থানায় অভিযোগ দায়ের করে।
অভিযোগের সুত্র ধরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার রাতে জসিমের স্ত্রী রিতা কে আটক করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে রিতা খাতুন প্রতিবেশি জালাল মন্ডলের ছেলে মালেকের সহযোগীতায় তার স্বামীকে হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকার করে।
ওসি আরো জানান, নিহত জসিম একাধিক পরকীয়ার সাথে জড়িত ছিলো। পরকীয়ায় বাধা দিলে জসিম স্ত্রী কে শারীরিক ভাবে নির্যাতন করতো। স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রতিবেশী মালেকের সহযোীতায় স্বামী জসিমকে কে হত্যার পরিকল্পনা করে। তথ্যমতে জানা যায়, হত্যার দিন (১৭নভেম্বর) রাতে দুধের সাথে চেতনানাশক ঔষুধ মিশিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয়। ঘুমন্ত জসিমকে মালেকের সহযোগীতায় বাড়ীর পাশের মেহগনী বাগানে নিয়ে গিয়ে গলাই ফাঁস দিয়ে হত্যা নিশ্চিত করে। তার স্ত্রীর স্বীকারোক্তি মোতাবেক পুলিশ শুক্রবার সকালে মালেককে আটক করে।
এমএসএম / এমএসএম
অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা
ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের
কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২
নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা
শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি
কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি
নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু
বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ
ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু