আগামীকাল গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
গাজীপুর মহানগরীর জয়দেবপুরে ঐতিহাসিক রাজবাড়ী মাঠে আগামীকাল ১৯শে নভেম্বর মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দলের সভাপতিমন্ডলির সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি সম্মেলনের উদ্বোধন করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, সভাপতিমন্ডলির সদস্য এডভোকেট কামরুল ইসলাম এমপি ও দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লা খান। সঞ্চালনা করবেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মো. আতাউল্লাহ মন্ডল।অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখার কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নজিবুল্লাহ হিরু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য এডভোকেট এবিএম রিয়াজুল কবীর কাওছার, আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী ও ইকবাল হোসেন অপু এমপি, সিমিন হোসেন রিমি এমপি, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি, শামসুন নাহার ভূঁইয়া এমপি, অধ্যাপিকা রুমানা আলী টুসি এমপি। এছাড়া উপস্থিত থাকবেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতি, সদস্য, ব্যারিস্টার সাজ্জাদ হোসেন, গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেলসহ আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।
এ সম্মেলনকে ঘিরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলনকে সফল করতে চলছে ব্যাপক প্রস্তুতি। এ নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে সাজ সাজ রব। মহানগরীর অধিকাংশ থানা আওয়ামী লীগের সম্মেলন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
এমএসএম / এমএসএম
বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার