ওয়ানডে খেলবেন তামিম
তামিম ইকবালকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। কিন্তু আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের জন্য প্রয়োজনে পায়ে টেপ পেচিয়ে হলেও জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে খেলবেন তামিম।
ওয়ানডে সিরিজ শুরুর আগে একদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এ ম্যাচে পায়ে টেপ পেচিয়ে অনুশীলনটাও করে ফেলতে চান তামিম।
একটি গণমাধ্যমকে তামিম জানান, আশা করছি ওয়ানডে সিরিজে খেলতে পারব। সর্বোচ্চ নিরাপদে থেকে চেষ্টা করব খেলতে। তবে আশা করি এখন যে অবস্থা, তাতে ম্যানেজ করতে পারব।
তবে ওয়ানডে সিরিজে খেললেও টি-টোয়েন্টি সিরিজে পুরোপুরি বিশ্রামে থাকবেন তিনি।
উল্লেখ্য, বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি লিগে খেলার সময় হাঁটুতে চোট পান তামিম। রিপোর্ট দেখে চিকিৎসক তামিমকে ৮ থেকে ১০ সপ্তাহ বিশ্রামে রাখার পরামর্শ দেন। কিন্তু তারপরও জিম্বাবুয়ে সফরে যান তিনি। দুই দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে ফের চোট পান তামিম।
প্রীতি / প্রীতি
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ