ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় আমেনা কওমী বালিকা মডেল মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১৯-১১-২০২২ দুপুর ১:৫৫
নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই ধানাইড় (সিডি বাজার)ঈদগাহ মাঠে ২ দিন ব্যাপি ৬ষ্ঠ বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ও শনিবার (১৮ ও ১৯ নভেম্বর) চাচই ধানাইড় (সিডি বাজার সংলগ্ন) হযরত আমেনা কওমী বালিকা মডেল মাদ্রাসার উদ্যোগে এ তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
 
এতে সভাপতিত্ব করেন সিডি ক্যাডেট মাদ্রাসার মোহতামিম হযরত মাওঃ ওমর ফারুক সাহেব।এ মাহফিলের প্রথম দিন শুক্রবার ১৮ নভেম্বর বাদ আছর এ মাহফিল অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন শনিবার ১৯ নভেম্বর সকাল ৯ টায় শুধুমাত্র মহিলাদের জন্য এ মাহফিল অনুষ্টিত হয়।

মাহফিলের প্রধান অতিথি ছিলেন জয়পুর ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম সুমন। বিশেষ অতিথি দেওয়ান মোফিজুল ইসলাম ফকির, মো. আব্দুল মান্নান মোল্যা, মো. সলেমান শেখ প্রমুখ।তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান আকর্ষন ছিলেন নিয়মিত ক্বারী বাংলাদেশ বেতার খুলনা হাফেজ মাওঃ ক্বারী মুস্তাকীম বিল্লাহ, প্রধান মেহমান আগানগর জামে মসজিদ খতিব হাফেজ মাওঃ মুফতী ইমরান জাফরী-ঢাকা, প্রধান বক্তা ছিলেন, ফরিদপুর কোমরপুর কওমী মাদ্রাসা মোহতামিম হযরত মাওঃ মাহমুদুল হাসান, বিশেষ বক্তা হযরত হাফেজ মাওঃ জাকারিয়া হুসাইন-নড়াইলসহ অন্যান্য বক্তারা ওয়াজ করেন।

এর আগে মাদ্রাসার শ্রেষ্ট মেধাবি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার দেওয়া হয়েছে।মাদ্রাসার সপ্তম শ্রেনির শিক্ষার্থী মোসা. সাবিহা সুলতানা অন্নি শ্রেষ্ট মেধাবি শিক্ষার্থী হওয়ায় তাকে ক্রেস দেওয়া হয়।দৈনিক সকালের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. পিকুল আলমের জ্যৈষ্ট কন্যা। তার পক্ষে তার বাবা পুরস্কার গ্রহন করেন।
তাফসীরুল কুরআন মাহফিলে চাচই ধানাইড়, গোবিন্দপুর, বেলটে, আমডাঙ্গা, আস্তাইলসহ বিভিন্ন এলাকার মুসল্লিরা অংশ নেয়।
উল্লেখ্য এ মাদ্রাসায় প্রথম শ্রেনি থেকে অষ্টম শ্রেনি পযর্ন্ত শিক্ষার্থীদের পড়ানো হয়।মোট শিক্ষার্থীর সংখ্যা ৭০ জন। শিক্ষক পাঁচ জন।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস