ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ক্ষতিপূরণের টাকা চেয়ে দুই সংস্থার বিরুদ্ধে আদালতে সৌরভ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-৭-২০২১ দুপুর ১১:২৩

দুই সংস্থার কাছে ৩৫ কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ চেয়ে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সৌরভ গাঙ্গুলি। সংস্থা দুটি সৌরভের প্রাক্তন ম্যানেজমেন্ট সংস্থা।

২০১৮ সালে ক্ষতিপূরণ হিসেবে সৌরভকে ওই টাকা দেয়ার জন্য পারসেপ্ট ট্যালেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড এবং পারসেপ্ট ডি মার্ক (ইন্ডিয়া) লিমিটেডকে নির্দেশ দিয়েছিল আরবিট্রেশন ট্রাইবুনাল। কিন্তু তারা এখন পর্যন্ত ওই টাকা পরিশোধ করেনি। 

সেই টাকা দেওয়ার জন্য যাতে ওই দুই সংস্থাকে নির্দেশ দেওয়া হয়, তার জন্য বোম্বে হাইকোর্টে আবেদন করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। একই সঙ্গে ওই দুই সংস্থা তাদের সম্পত্তির খতিয়ান যেন দ্রুত জানায় এর জন্যও আদালতের কাছে নির্দেশ চেয়েছেন তিনি।

‘প্লেয়ার্স রিপ্রেসেন্টেশন’ নিয়ে সৌরভ এবং দুটি সংস্থার মধ্যে চুক্তি হয়েছিল। পরে কিছু সমস্যা তৈরি হওয়ায় বাতিল হয়ে যায় চুক্তিটি। কিন্তু সৌরভ তাঁর পাওনা দাবি করেন। 

সৌরভের দাবি অনুযায়ী, মূল ক্ষতিপূরণের আর্থিক পরিমাণ সাড়ে ১৪ কোটি টাকা। বাকিটা এতদিন টাকা না দেওয়ার ফলে তৈরি হওয়া সুদ।

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে