পুলিশের গুলিতে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় শাস্তির দাবিতে বিক্ষোভ
পুলিশের গুলিতে ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের শাস্তি চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল। আজ রোববার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা শহরের পাওয়ার হাউজ রোড থেকে মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এতে বিএনপি ও যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও অংশ নেন।
মিছিলটি পাওয়ার হাউজ রোড ঘুরে কালীবাড়ী মোড়ে আসার পর পুলিশি বাধার কারণে সামনে এগোতে পারেনি। পরে কালীবাড়ী মোড়েই বিক্ষোভ সমাবেশ করেন মিছিলকারীরা।
সমাবেশে বক্তারা বলেন, গতকাল বাঞ্ছারামপুরে পুলিশ বিনা উস্কানিতে শান্তিপূর্ণ মিছিল ও লিফলেট বিতরণে বাধা দিয়ে ছাত্রদল নেতা নয়নকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করা হলে দুর্বার আন্দোলন করার হুঁশিয়ারি দেন বক্তারা।
জেলা ছাত্রদলের সভাপতি রুবেল চৌধুরী ফুজায়েলের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান মোল্লা ও জহিরুল হক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ প্রমুখ।
এর আগে শনিবার (১৯ নভেম্বর) বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা সদরের মোল্লাবাড়ী এলাকায় বিএনপির মিছিলে বাধা দেয় পুলিশ। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিশ। এতে গুলিবিদ্ধ হন বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নয়ন মিয়া। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত সাড়ে ৭টায় মৃত্যু হয়।
এমএসএম / জামান
বারহাট্টায় মাদক নিয়ন্ত্রণে করনীয় শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠিত
লাকসামে রথযাত্রা উৎসব উদযাপন
চট্টগ্রামে ভবন নির্মাণে বাড়ছে আইন ভাঙার প্রবণতা
ট্রেনের দরজা থেকে ছিটকে পড়ে যুবকের মৃত্যু
তিস্তার পানি নামতেই রাজারহাটে তীব্র নদীভাঙ্গন বিলীন ২৫ ঘরবাড়ি
বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু
পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১৫শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার
চন্দনাইশে অধ্যাপক মরহুম ইসহাক উদ্দিন চৌধুরীর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আড়ানী পৌর বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা
বারহাট্টায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণ নাশের হুমকি
খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে কচি তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ