ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিডিইউর নবনিযু্ক্ত উপাচার্যের শ্রদ্ধা নিবেদন


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২০-১১-২০২২ বিকাল ৫:৪৭
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম রোববার (২০ নভেম্বর) ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম জোয়ার্দার, ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
 
এর আগে সকাল ৮'টায় গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যোগদান করেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নবনিযুক্ত উপাচার্যকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।গত বুধবার (১৬ নভেম্বর) মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলামকে ৪ বছরের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
 
উল্লেখ্য, অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম ১৯৭৩ সালে জামালপুরে জন্মগ্রহণ করেন। তিনি কম্পিউটার প্রকৌশলী এবং শিক্ষাবিদ। এর আগে অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম ঢাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
 
তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। অধ্যাপনার পাশাপাশি তিনি বুয়েটের শহীদ স্মৃতি হলের প্রভোস্ট, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান, ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানি (ডেসকো) লিমিটেডের স্বতন্ত্র পরিচালক, বাংলাদেশ কম্পিউটার সোসাইটির কম্পিউটার প্রকৌশল বিভাগের সভাপতি, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) এর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি জাতীয় পরিচয়পত্র, এমআরপি এবং ইভিএম-সহ বাংলাদেশের আইসিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এছাড়াও তিনি বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এমএসএম / জামান

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা