ঢাকা রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তিকারি সেই ইউপি চেয়ারম্যান এবার বঙ্গবন্ধুর খুনিদের জান্নাত কামনায় মোনাজাত করে ফের আলোচনায়


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ২০-১১-২০২২ রাত ৮:৫৬
আনোয়ার হোসেন সোনারগাঁ ( নারায়ণগঞ্জ) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়ে দল থেকে বহিস্কার হন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ মাহবুবুর রহমান বাবুল। ঘটনায় তার নামে মামলাও হয়৷ সেই বিতর্কিত চেয়ারম্যান এবার বঙ্গবন্ধুর সমাধিতে জিয়ারতে গিয়ে বঙ্গবন্ধুর খুনিদের জান্নাত কামনায় মোনাজাত করে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সোস্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে দোয়া ও মোনাজাত পরিচালনা করে  ইউপি চেয়ারম্যান বাবুল। মোনাজাতের একপর্যায়ে তিনি বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবারদের যারা   নিঃস্বার্থ ভাবে হত্যা করেছে তাদের সকলকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
 
জাতির পিতার সমাধিস্থলে গিয়ে বাবুলের এমন কাণ্ডে সোশ্যাল মিডিয়ার সমালোচনার ঝড় উঠে। সামাজিক মাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছে সচেতন মহল। আগে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যে তাকে বহিস্কারের পরেও কেন তাকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিস্থলে গেলেন উপজেলার নেতারা তা নিয়েও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।জামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ক্ষোভ প্রকাশ করে বলেন, দলীয় চেয়ারম্যানদের বাদ দিয়ে একজন বিতর্কিত ব্যক্তিকে নিয়ে উপজেলা আওয়ামীলীগের   পদস্থ নেতারা কীভাবে বঙ্গবন্ধুর সমাধিতে যায়?
 
তবে বিষয়টি চেপে যেতে সাংবাদিকদের অনুরোধ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোঃ শহীদ বাদল বলেন, এর আগেও প্রধানমন্ত্রীকে নিয়ে সে কটুক্তি করায় উপজেলা আওয়ামীলীগ থেকে তাকে বহিস্কার  করা হয়েছিল। এতেও শোধরাননি। আবারও যদি সে এমন কথা মোনাজাতে বলে থাকে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই বলেন, এমন ঘটনা কখনো মেনে নেওয়া যায় না। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন তদন্ত করে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
 
উল্লেখ্য, শনিবার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ব্যানারে টুঙ্গিপাড়ায় জিয়ারতে যায় উপজেলা আওয়ামী লীগের নেতারা।তবে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের এই কমিটির কোন বৈধতা নেই বলে জানিয়েছেন জেলা সন্তান কমান্ডের নেতারা। তাদের দাবি, নিয়ম বহির্ভূতভাবে  একটি স্বর্থান্বেষী মহল মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডকে ব্যবহার করতে চাইছেন। সোনারগাঁও উপজেলায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের বৈধ কোন কমিটি নেই।মোনাজাতের সমঢদয় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভূঁইয়া,  সোনারগাঁয়ের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার,  উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজ রহমান মাসুমসহ নেতারা। পর পর এমন বিতর্কিত কর্মকাণ্ডে জন্য বারদি ইউপি চেয়ারম্যান বাবুলের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

চন্দনাইশে বৈশাখী মেলা উদযাপন উপলক্ষে আয়োজক কমিটির সংবাদ সম্মেলন

বড়লেখায় ৬৮০০ জন কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

কক্সবাজারে বিজিবি’র অভিযানে ৩১ কোটি টাকার ইয়াবার চালান জব্ধ

ঝিনাইদহে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আদমদীঘির চাঁপাপুরে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

২৮টি মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রক্সি গ্রেপ্তার

মোহনগঞ্জে উন্নয়ন ও আইনশৃঙ্খলার নতুন বার্তা দিলেন লুৎফুজ্জামান বাবর

মানিকগঞ্জে মাদক বিরোধী অভিযানে বাধা দেওয়ায় ইউপি সদস্যসহ গ্রেফতার ২

কাউনিয়ায় হজযাত্রীদের প্রশিক্ষণ ও সমাবেশ অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় জুয়া বিরোধী অভিযানে আটক ৮, টাকার বিনিময়ে ২ জনকে ছেড়ে দেওয়ার অভিযোগ

ধামইরহাট কেজি স্কুলের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মাগুরা শ্রীপুরে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে অংশ নিলেন "এমপি" মনোয়ার হোসেন

বাগেরহাটের মোল্লাহাটে তালগাছ থেকে পড়ে একজন নিহত