ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে ৪ লক্ষ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২০-১১-২০২২ রাত ৯:৪২

 মানিকগঞ্জে মাদক বিরোধী অভিযানে চার লক্ষ টাকার হেরোইনসহ গনেশ দাস ওরফে সোহাগ (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার (২০ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারি মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম দাশড়া এলাকার ৬নং ওয়ার্ডের সুকুমার দাসের ছেলে।

রোববার রাত নয়টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবির) ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন। তিনি জানান, জেলার পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার এর দিক নির্দেশনায় মাদক বিরোধী অভিযানে ডিবির এসআই মোঃ আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মাদক কারবারি সোহাগকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে চার লক্ষ টাকা মূল্যের ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার