গেইল-আগুনে পুড়ল অস্ট্রেলিয়া
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৪১/৬ (ওয়েড ২৩, ফিঞ্চ ৩০, হেনরিকেস ৩৩, টার্নার ২৪; ম্যাককয় ৯-১, ব্রাভো ১৭-১, অ্যালেন ২৬-১, ওয়ালশ ১৮-২)।
ওয়েস্ট ইন্ডিজ: ১৪.৫ ওভারে ১৪২/৪ (সিমন্স ১৫, গেইল ৬৭, হেটমায়ার ৩২*; স্টার্ক ১৫-১, মেরেডিথ ৪৮-৩)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে জয়ী।
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ৩-০তে এগিয়ে।
ম্যাচসেরা: ক্রিস গেইল।
রানখরা চলছিল বহুদিন ধরে। ফিরে আসার পর থেকে ক্রিস গেইলের যে রূপের দেখা মিলছিল, তা বড্ড অচেনা। সেই খরা কাটিয়ে অবশেষে রানে ফিরলেন ‘ইউনিভার্স বস’, তার আগুনে পুড়ে উইন্ডিজের বিপক্ষে সিরিজটাই খুইয়ে বসেছে সফরকারী অস্ট্রেলিয়া।
প্রথম দুই টি-টোয়েন্টির মতো তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হারিয়েছে উইন্ডিজ। এবার ক্যারিবীয়রা জিতেছে ৬ উইকেটে। এ জয়ে নিশ্চিত হয়ে গেছে দলটির সিরিজ জয়ও।
এ জয়ের কুশীলব গেইলের জন্য এ ম্যাচটা নিয়ে এসেছে একরাশ স্বস্তি। দীর্ঘ পাঁচ বছর পর টি-টোয়েন্টিতে তিনি করেছেন অর্ধশতক। এরপর থেকে ব্যাটে রান ছিল না, দল থেকে গিয়েছিলেন সরে। ফিরেও রান পাচ্ছিলেন না। অবশেষে অপেক্ষা শেষ হলো। অস্ট্রেলিয়াকে দুমড়ে মুচড়ে দেওয়া এক অর্ধশতক পেলেন তিনি। এর পথে স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৪ হাজার রানও পূরণ করেন তিনি।
১৪২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে উইন্ডিজ প্রথম ওভারেই ওপেনার আন্দ্রে ফ্লেচারকে হারিয়েছিল। তবে এরপর তিনে ব্যাট করতে নামা গেইল ফ্লেচারের অভাব বুঝতেই দেননি। জশ হেইজেলউডকে ছক্কা মেরে শুরু, এরপর টানা তিন চার। একটু সময় নিলেন এরপর।
ইনিংসের মাঝামাঝি পর্যন্ত শান্তই ছিলেন, করেছিলেন ২৮ বলে করেছিলেন ৩২। অশান্ত হলেন এরপর। জ্যাম্পাকে টানা তিন ছয়, পরের ওভারে রাইলি মেরেডিথকে মারলেন আরও দুটো। তাতেই ম্যাচের সব সংশয় উড়ে যায়। এরপর গেইল-ব্রাভোকে হারালেও আন্দ্রে রাসেল ও নিকলাস পুরানের ব্যাটে চড়ে অনায়াসেই উইন্ডিজ জেতে ম্যাচটা।
এর আগে অস্ট্রেলিয়া টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে অজিরা। তবে ম্যাথিউ ওয়েড বড় ইনিংসের ইঙ্গিত দিয়েও ব্যর্থ হন, ফিঞ্চ ৩১ করেছেন বটে, কিন্তু তিনি নষ্ট করেছেন ৩০টি বল। এরপর মিডল অর্ডারের ব্যর্থতার পর মোজেস হেনরিকেসের ৩৩ আর অ্যাশটন টার্নারের ২৪ এ ভর করে অজিরা স্কোরবোর্ডে জমা করে ১৪১ রান। এরপর তো অজিদের এ পুঁজি উড়ে গেল গেইলের ঝড়েই।
এমএসএম / এমএসএম
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ
টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ
অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি
বাংলাদেশ সিরিজ দিয়ে ১৫ বছর পর এমন কঠোর সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার
দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ