ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

পাটগ্রামের ৪ জেএমবি সদস্যের ১৪ বছরসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ২১-১১-২০২২ বিকাল ৫:৮

লালমনিরহাটের পাটগ্রামের ৪ জেএমবি সদস্যকে সন্ত্রাসবিরোধী আইনে ১৪ বছরসহ বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড এবং একই মামলায় ৩ জেএমবি সদস্যকে অস্ত্র আইনে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান। এ মামলার অপর আসামি জাহিদ হোসেন শিশু হওয়ায় তার বিষয়ে শিশু আদালতে মামলাটি বিচারাধীন। সোমবার (২১ নভেম্বর) দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান।

সন্ত্রাসবিরোধী আইনে সশ্রম কারাদণ্ডাদেশপ্রাপ্ত জেএমবি সদস্যরা হলেন- পাটগ্রাম উপজেলার পাটগ্রাম পৌরসভার রসুলগঞ্জ এলাকার লুৎফর রহমানের ছেলে আসাদুজ্জামান আপেল, একই এলাকার নজরুল ইসলামের ছেলে শফিক ইসলাম, মির্জারকোর্ট এলাকার মজিবর রহমানের ছেলে তফিজুল ইসলাম, সোহাগপুর এলাকার হাফিজুর রহমানের ছেলে মোখলেছুর রহমান মোখলেছার।

একই মামলায় অস্ত্র আইনে যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন- আসাদুজ্জামান আপেল, শফিক ইসলাম  ও মোখলেছুর রহমান মোখলেছার। এ মামলার আসামি জাহিদ হোসেন শিশু হওয়ায় তার বিষয়ে শিশু আদালতে মামলা বিচারাধীন।

মামলার রায়, আদালত সূত্র ও মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ৮ আগস্ট রংপুর র‌্যাব-১৩-এর একটি দল লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার পোস্ট অফিসপাড়ার এমএম প্লাজা মার্কেটের একটি কাঠের ফার্নিচার তৈরির দোকান থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি শুটারগান, গুলি, বিভিন্ন নামে জিহাদি বই ও লিফলেটসহ আসাদুজ্জামান আপেল, শফিক ইসলাম, মোখলেছুর রহমান মোখলেছার, তফিজুল ইসলাম ও জাহিদ হোসেনকে আসামি করে রংপুর র‌্যাবে কর্মরত এসআই আসাদুজ্জামান বাদী হয়ে মামলাসহ আসামিদের পাটগ্রাম থানা পুলিশের কাছে সোপর্দ করে।

লালমনিরহাট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন বলেন, জেএমবি সদস্য আসাদুজ্জামান আপেল, শফিক ইসলাম, মোখলেছুর রহমান মোখলেছার ও তফিজুল ইসলামকে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর ৬(২) ঈ, ৭, ৮, ৯, ১০ ও ১৩ ধারা মোতাবেক ১৪ বছরসহ বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে প্রত্যেককে উক্ত অপরাধে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই ঘটনায় গ্রেফতার হওয়া জেএমবির আসাদুজ্জামান আপেল, শফিক ইসলাম ও মোখলেছুর রহমান মোখলেছারকে অস্ত্র আইনের ১৮৭৮-এর ১৯(এফ) ও ১৯(এ) ধারা মোতাবেক যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন বিচারক।

তিনি আরো বলেন, আসামিরা যতদিন হাজতবাস করেছেন, তা উক্ত দণ্ড থেকে বাদ যাবে।   

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক বলেন, শুনেছি জেএমবির ৪ আসামিকে সন্ত্রাস দমন আইনে ১৪ বছরসহ বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩ জেএমবি সদস্যকে অস্ত্র আইনে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান।

প্রীতি / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু