বিশ্বকাপে ব্যর্থ হলে শাস্ত্রীর কপালে দুঃখ আছে
টানা ব্যর্থতা যেন আঁকড়ে ধরেছে ভারতীয় ক্রিকেট দলকে। সেই ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর থেকে বৈশ্বিক আসরের সেমিফাইনাল, ফাইনাল খেললেও শিরোপা জিততে পারছে না ভারত। এ দলের সঙ্গে ২০১৭ থেকে থাকা কোচ রবি শাস্ত্রীর কাঁধেও এ ব্যর্থতার দায় বর্তায় সমানভাবেই। এমনটা মনে করে ভারতীয় সাবেক রীতিন্দর সিং সোধি জানালেন, আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ না জেতাতে পারলে এর চড়া মাশুলই গুণতে হবে শাস্ত্রীকে।
সম্প্রতি ইন্ডিয়া নিউজ-কে দেওয়া সাক্ষাৎকারে রীতিন্দর সিং সোধি শাস্ত্রীর ভবিষ্যত নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, ‘এটা শুনতে খারাপ লাগবে। তবে রবি শাস্ত্রীর পারফরম্যান্স কিন্তু মোটেই ভালো নয়। কোচ হিসেবে যদিও সে ভালোই কাজ করছে। তবে ট্রফি জেতার বিষয়টি যদি ধর্তব্যে আনা হয়, তাহলে সে ব্যর্থ। আসছে টি২০ বিশ্বকাপ ভারত যদি জিতেই যায়, তাহলে শাস্ত্রীকে সরানো অসম্ভব হয়ে পড়বে। তবে তা না হলে তার কপালে দুঃখ আছে। এমনটা আমার মনে হচ্ছে।’
শাস্ত্রীর অধীনে বিশ্বকাপে কিংবা অন্যান্য বৈশ্বিক টুর্নামেন্টে ভারত ব্যর্থ হলেও দ্বিপাক্ষিক সিরিজে যথেষ্ট দাপট ধরে রেখেছে দল। এই যেমন গেল ডিসেম্বরেই তার দল অস্ট্রেলিয়া থেকে জিতে ফিরেছে বোর্ডার গাভাস্কার ট্রফি। এছাড়াও বিদেশ সফরে বেশ উন্নতি করেছে দল।
এ বিষয়টা মেনে নিলেন সোধিও। তবে জানালেন, তার এমন সব কাজ পূর্ণতা পাবে একটা আইসিসি শিরোপাতেই। বললেন, ‘মোটামুটি ভালোই কাজ করছে শাস্ত্রী। তবে আমরা একটা ট্রফির অপেক্ষায় রয়েছে বহুদিন। ট্রফি জিতলেই একমাত্র শাস্ত্রীর প্রাপ্তি পূর্ণ হবে।’
এই এক বৈশ্বিক ট্রফির অভাবেই যে এখন চাপে আছেন শাস্ত্রী তাও মনে করিয়ে দিলেন তিনি। বললেন, ‘তবে রাহুল দ্রাবিড় যেভাবে শ্রীলঙ্কায় গিয়েছে হেড কোচ হিসেবে এবং দুজন অতিরিক্ত ব্যাটসম্যানকে পাঠায়নি বোর্ড, সেখানে অন্য কিছুর গন্ধ পাওয়া যাচ্ছে। আমার মতে রবি শাস্ত্রীর ওপর মারাত্মক চাপ রয়েছে।’
এমএসএম / এমএসএম
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ