ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

শরীয়তপুরে লেডিস ক্লাবের উদ্যোগে ডামুড্যায় কারাতে প্রশিক্ষন উদ্বোধন অনুষ্ঠিত


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ২২-১১-২০২২ দুপুর ৩:৩৩

শরীয়তপুরের ডামুড্যাতে  কিশোরীদের কারাতে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।কিশোরীদের মানসিক ও শারীরিক ভাবে আত্মবিশ্বাসী করে গড়ে তোলার লক্ষকে সামনে রেখে  ২২ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায়  উপজেলা সভা কক্ষে   প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার  হাছিবা খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন শরীয়তপুর লেডিস ক্লাবের সভানেত্রী নুরজাহান হোসেন।

শরীয়তপুর লেডিস ক্লাব ও ডামুড্যা উপজেলা প্রশাসনের আয়োজনে ডামুড্যা উপজেলার তিনটি মাধ্যমিক বিদ্যালয়ের বাছাইকৃত ৩০ জন  কিশোরী এই প্রশিক্ষনে অংশগ্রহন করেছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর সদর উপজেলার সহকারি কমিশনার ভূমি মনিজা খাতুন, ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান,  তথ্য আপা বিথি রানী দাস, কারাতে প্রশিক্ষক মোঃ মেহেদী হাসান ভুট্টো প্রশিক্ষণার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে শরীয়তপুর লেডিস ক্লাবের সভাপতি  নুরজাহান হোসেন বলেন,  কিশোরীদের নিজেদের অধিকার রক্ষা, নারীর প্রতি নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে সোচ্চার হতে সাহায্য করা।নিজেদের সিদ্ধান্ত গ্রহন ও মতামত প্রদানে আত্মনির্ভরতায় গড়ে তোলার লক্ষে এবং যে কোন ধরনের আক্রমনকে প্রতিহত করার জন্য ২ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা খুবই তাৎপর্য বহন করবে বলে আমি আশাবাদী। তাছাড়া এখন বাংলাদেশের নারীগন পুরুষের চেয়ে সকল ক্ষেত্রেই সমান তালে এগিয়ে যাচ্ছে। এবং কিছু কিছু ক্ষেত্র নারীগন পুরুষের চেয়ে এগিয়ে যাচ্ছে।

এমএসএম / এমএসএম

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া