শাহজাদপুরে কৃষকের লাশ উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের কৃষি জমি থেকে শামসুল হক মোল্লা (৪৮) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শামসুল হক সৈয়দপুরের মৃত জালাল হোসেনের ছেলে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যার পর এখানে ফেলে রাখা হয়।
মঙ্গলবার সকালে তার লাশ জালালপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের জমি কৃষি থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান- মঙ্গলবার সকালে স্থানীয় কৃষকেরা সৈয়দপুর জমির মাঠে গেলে শামসুল হকের লাশটি পড়ে থাকতে দেখতে পান। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে তারা লাশটি উদ্ধার করে নিয়ে আসেন। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যার পর লাশটি সেখানে ফেলে রেখে যায়। ঘটনাস্থলে থাকা এসআই মালেক জানান- লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এমএসএম / এমএসএম
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন