ঘিওরে হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন
মানিকগঞ্জের ঘিওরে হযরত আলী হত্যা মামলায় ইফতে আরিফ ও মন্টু সূত্রধর নামে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালতে বিচারক।
মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত ইফতে আরিফের বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় এবং মন্টু সূত্রধরের বাড়ি শিবালয়ের অন্যাপুর এলাকায়।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী মথুরনাথ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এজহার সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত জেরে ২০১২ সালের ৬ জুলাই দুপুরে হয়রত আলীকে আসামি ইফতে আরিফ, মন্টু সূত্রধর ও বাসুদেব শর্মা ছোড়া দিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হযরত আলী।
পরে এ ঘটনায় নিহতের ছোট ভাই আলমগীর হোসেন ঘিওর থানায় ওই তিনজনের নামে হত্যা মামলা করেন। তৎকালীন ঘিওর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুস সাত্তার ২০১৪ সালের ১২ আগষ্ট তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন এবং বিচারিক আদালতের ১১ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামির উপস্থিতিতে এ রায় দেন। মামলা চলাকালীন সময়ে মামলার আসামি বাসুদেব শর্মা মারা যাওয়া, তাকে মামলা থেকে বাদ দেয়া হয়।
মামলার রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি মথুরনাথ সরকার সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied