ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ঝিনাইদহে দুদক-র অষ্টাদশ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ২৩-১১-২০২২ দুপুর ১১:৪২

সোমবার ঝিনাইদহে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর অষ্টাদশ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঝিনাইদহে দুর্নীতিবিরোধী নানা কার্যক্রমের মাধ্যমে দিনটিকে স্মরণ করা হয়। এসকল কার্যক্রমের মধ্যে ছিল দুর্নীতি প্রতিরোধে কর্মকর্তা-কর্মচারীদের শপথবাক্য পাঠ, জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবর্গের সাথে আলোচনা সভাসহ অন্যান্য কার্যক্রম। 

দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ জাহিদ কালাম অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং তার দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের শপথ বাক্য পাঠ করান। দুর্নীতিবিরোধী আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গা জেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগণ এবং উক্ত কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ। আলোচনা সভায় ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগণ দুদক-র করনীয় বিষয়ে তাঁদের মূল্যায়ন, গুরুত্ব এবং দুদকের বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এমএসএম / এমএসএম

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক