প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন করলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক
গোপালগঞ্জে গৃহহীনদের জন্য বরাদ্দকৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘরগুলো আবারো সরেজমিন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষ করে সোমবার (১২ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের মালেঙ্গা, উরফি ইউনিয়নের মধুপুর এবং লতিফপুর ইউনিয়নের চরমানিকদাহ এলাকায় নির্মাণ সম্পন্ন ও নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শন করেন।
গোপালগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে (২০২০-২১) অর্থবছরে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীন ‘ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ "ক" শ্রেণির পরিবারের জন্য গৃহ (দুই কক্ষবিশিষ্ট সেমি-পাকা) নির্মাণ’-এর আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ২ শতাংশ জমিসহ সেমি-পাকা ঘর পেয়ে ভূমিহীন পরিবারগুলো সত্যিই উচ্ছ্বসিত। গোপালগঞ্জে প্রায় ২ হাজার ঘরের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার ২১ ইউনিয়নে প্রথম পর্যায়ে ৪৮০টি ঘর নির্মাণ সম্পন্ন করে উপকারভোগীদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়, যেখানে বিদ্যুৎ, বিশুদ্ধ খাবার পানিসহ সকল নাগরিক সুবিধা বাস্তবায়িত হয়েছে। এছাড়া দ্বিতীয় পর্যায়ে ২৮১টি ঘরের নির্মাণকাজ চলমান রয়েছে।
এ সময় তিনি ঘরে বসবাসরত উপকারভোগীদের ঘরে বসবাস করতে কোনো সমস্যা হচ্ছে কি-না এবং ঘরে কোনো ত্রুটি-বিচ্যুতি রয়েছে কি-না সে সম্পর্কে খোঁজখবর নেন এবং নিজেদের ঘরের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান। এছাড়া করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সরকার ঘোষিত লকডাউন উঠে যাওয়ার পর তিনি উপকারভোগী মা-বোনদের স্বাবলম্বী করে গড়ে তুলতে হস্ত ও কুটিরশিল্প বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদানের কথা জানান। জেলা প্রশাসক শাহিদা সুলতানা করোনা মোকাবেলায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক ব্যবহার করে চলাফেরা করার পরামর্শ দেন।
এ সময় জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা গোপালগঞ্জে নির্মাণাধীন ঘরগুলো নিয়ে কোনো ত্রুটি-বিচ্যুতি রয়েছে কিনা- প্রশ্ন করলে তিনি বলেন, গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নের মধুপুর আশ্রয়ণ প্রকল্পে নির্মাণাধীন দুটি ঘর ভারি বর্ষণে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে মেরামত করে দেয়া হয়েছে। পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থার কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে বলেও জানান তিনি। এছাড়া ঘর নির্মাণ তদারকিতে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ সর্বদা নিয়োজিত রয়েছেন। এটা বঙ্গবন্ধুর স্বপ্ন আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব উদ্যোগ। গুণগতমান বজায় রেখে ঘরগুলোর নির্মাণকাজ সম্পন্ন করতে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আলাউদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী উজ্জল মণ্ডল, উলপুর ইউপি চেয়ারম্যান মো. কামরুল হাসান বাবুল, হরিদাসপুর ইউপি চেয়ারম্যান মুন্সী মকিদুজ্জামান, উরফি ইউপি চেয়ারম্যান মো ইকবাল হোসেন গাজী প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন
Link Copied