কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।আজ বুধবার (২৩ নভেম্বর) সকাল সোয়া ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়ে এ দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতের বাড়ী জেলার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের দেলী গ্রামের কাইয়ুম সরদারের ছেলে পায়েল সরদার (২৮)। তিনি সৌদি আরব থেকে আড়াই মাস আগে ছুটিতে দেশে ফিরেছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতের নাম জানা যায়নি।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন পায়েল। পথিমধ্যে সুলতানপুরে পেছন দিক থেকে একটি কাভার্ডভ্যান এসে তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পায়েল নিহত হন। আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যান নিয়ে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভিতরবন্দ ইউনিয়নে চেয়ারম্যান পদে গণসংযোগে মাহমুদুল হাসান মাহমুদ
নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন: "এলাকাজুড়ে চলছে শোকের মাতম
মাদক মামলায় আটক নারীকে আদালতে নেয়ার পথে মৃত্যু
মানুষের পাশে দাঁড়ানোর ভাবনা থেকে বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের যাত্রা
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার
চিলমারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক/মা সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও পুনর্বাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ফুলছড়িতে বিদ্যালয় স্থানান্তর নিয়ে ৯ মাসের বিরোধ, রোদ-বৃষ্টিতে চলছে পাঠদান
ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের উদ্যোগে Joy of Giving অনুষ্ঠিত
সাংবাদিকের মোবাইল চুরি: বিকাশের পিন রিসেট ও অর্থ লেনদেনের অভিযোগ
ঘিওরে মহীলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ
বেনাপোল বন্দরে ৩ ট্রাক পণ্য লোপাটের অভিযোগ: দুই রাজস্ব কর্মকর্তা বরখাস্ত
Link Copied