ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ফেসবুক প্রোফাইল থেকে সরানো হচ্ছে ধর্মীয়-রাজনৈতিক বিশ্বাসের অপশন


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৩-১১-২০২২ দুপুর ১২:২৩

প্রোফাইলের 'ইন্টারেস্টেড ইন' অপশন থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য সরিয়ে ফেলছে ফেসবুক। আগামী ১ ডিসেম্বর থেকে বড় ধরনের এই পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। নতুন আপডেটের ফলে ফেসবুকের ধর্মীয় ও রাজনৈতিক বিশ্বাসের অপশনগুলো আর প্রোফাইলে দেখা যাবে না। 

ব্যবহারকারীদের নোটিফিকেশন পাঠিয়ে বলা হচ্ছে, ১ ডিসেম্বর থেকে ‘অ্যাড্রেসেস’, ‘ইন্টারেস্টেড ইন’, ‘রিলিজিয়াস ভিউজ’ এবং ‘পলিটিক্যাল ভিউজ’ ঘরের তথ্যগুলো আর প্রোফাইলে দেখা যাবে না। 

এতদিন ব্যবহারকারীর তাদের রাজনৈতিক ও ধর্ম বিশ্বাসের মতো ব্যক্তিগত তথ্য-উপাত্ত ফেসবুকের  ‘ইন্টারেস্টেড ইন’ক্যাটাগরিতে শেয়ার করার সুযোগ পেতো। ফেসবুকের মূল কোম্পানি মেটার মুখপাত্র এমিল ভ্যাসকেজ প্রযুক্তিবিষয়ক সাইট গিজমোডোকে বলেছেন, ব্যবহারকারীদের কাজ সহজ করার লক্ষ্যে এ পরিবর্তনগুলো আনা হচ্ছে। 

যেসব ব্যবহারকারী আগে এসব তথ্য শেয়ার করেছেন, আমরা তাদের নোটিফিকেশন পাঠিয়ে জানাচ্ছি- এই শ্রেণিগুলো মুছে দেওয়া হবে। এই পরিবর্তনে কারও নিজে থেকে এসব তথ্য ফেসবুকের অন্যান্য জায়গায় শেয়ার করার সক্ষমতা প্রভাবিত হবে না।

সূত্র: বিজনেস ইনসাইডার

প্রীতি / প্রীতি

বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক

শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা