ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২৩-১১-২০২২ দুপুর ৩:০

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি দক্ষিণ পাড়া গ্রামের মজিদা খাতুন (২৮) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করছেন স্বজনরা। নিহত গৃহবধূ মজিদা খাতুন রতনকান্দি দক্ষিণ পাড়া মহল্লার ফজলুল হকের ২য় স্ত্রী। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ বুধবার দুপুর ১২টার দিকে নিহতের লাশ উদ্ধার করেন এবং জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ফজলুল হককে থানায় নিয়ে আসেন। সরেজমিনে গেলে, এলাকাবাসী ও নিহতের চাচাতো বোন রুমানা এবং সাজনী জানান- ফজলুল হকের নির্যাতনের কারনে প্রথম স্ত্রী চলে যায়। এরপর এতিম মজিদা খাতুনের সাথে দ্বিতীয় বিয়ে হয় ফজলুল হকের। বিয়ের পর থেকেই দরিদ্র মজিদাকে ঠুনকো অজুহাতে মারধর করে আসছে স্বামী। গত মঙ্গলবার রাতেও স্বামী ও শ্বশুর রফিকুল মহুরি ব্যাপক মারধর করে, যার চিহ্ন হলো কান ও মাথা রক্তাক্ত এবং হাতের আঙুল কাটা। আর এই মারপিটের কারণে মজিদা মারা গেলে পরিকল্পিত ভাবে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজাচ্ছে। এদিকে নিহিত মজিদা খাতুনের শ্বশুর রফিকুল মহুরি সব অভিযোগ অস্বীকার করে জানান- তার ছেলের স্ত্রী মজিদা আত্মহত্যা করেছে। অযথা তার স্বজনরা হত্যার অভিযোগ তুলছে। এ বিষয়ে ঘটনাস্থলে থাকা শাহজাদপুর থানার এসআই আনোয়ারুল জানান- নিহতের শরীরে যে চিহ্ন আছে তার সব নোট নেওয়া হয়েছে। শাহজাদপুর থানার ওসি মোঃ নজরুল ইসলাম মৃধা জানান- নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। আর এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন