হাটহাজারীতে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
‘বিদ্যুৎ ও পানি অপচয় রোধ ও ইন্টারনেটে আসক্তি ক্ষতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
বুধবার ( ২৩নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠানের উদ্বোধন করেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃশাহিদুল আলম। উপজেলার ২৩টি মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা দুই দিনব্যাপী এ মেলায় তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করে এবং সর্বসাধারণের জন্য তা উন্মুক্ত করে মেলাটিকে সুসজ্জিত করে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, উপজেলা সহঃ কমিশনার( ভুমি)আবু রায়হান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাইনুউদ্দীন মজুমদার,প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া,কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিমুল মহাজনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
এমএসএম / এমএসএম
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত