ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়র এসপিসহ আট পুলিশের নামে মামলা


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২৩-১১-২০২২ দুপুর ৩:১০
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমানসহ আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করেছে বাঞ্ছারামপুরে পুলিশের শটগানের গুলিতে নিহত ছাত্রদল নেতা নয়ন মিয়া বাবা। আজ ২৩ নভেম্বর, বুধবার নিহত নয়নের বাবা রহমত উল্লাহ বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (বাঞ্ছারামপুর) এ মামলার আবেদন করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতের আইনজীবী আরিফুল হক মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোজাম্মেল হোসেন রেজা, বাঞ্ছারামপুর মডেল থানার ওসি নূরে আলম,পুলিশ পরিদর্শক (তদন্ত) তরুণ কান্তি দে, এসআই আফজাল হোসেন খান, এসআই বিকিরণ চাকমা, কনস্টেবল বিশ্বজিৎ চন্দ্র দাস ও শফিকুল ইসলাম।বাদীর আইনজীবী আরিফুল হক মাসুদ বলেন, নিহত নয়নের বাবা রহমত উল্লাহ বাদী হয়ে আদালতে মামলার আবেদন করেছেন। আদালত আজ বিকালে এই বিষয়ে আদেশ দেবেন। পরে বিস্তারিত জানা যাবে।উল্লেখ্য গত শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরে বিএনপির কুমিল্লার সমাবেশের লিফলেট বিতরণকালে পুলিশের শটগানের গুলিতে নিহত হন বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মো. নয়ন মিয়া।

এমএসএম / এমএসএম

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভিতরবন্দ ইউনিয়নে চেয়ারম্যান পদে গণসংযোগে মাহমুদুল হাসান মাহমুদ

নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন: "এলাকাজুড়ে চলছে শোকের মাতম

মাদক মামলায় আটক নারীকে আদালতে নেয়ার পথে মৃত্যু

মানুষের পাশে দাঁড়ানোর ভাবনা থেকে বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের যাত্রা

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার

চিলমারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক/মা সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও পুনর্বাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ফুলছড়িতে বিদ্যালয় স্থানান্তর নিয়ে ৯ মাসের বিরোধ, রোদ-বৃষ্টিতে চলছে পাঠদান

ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের উদ্যোগে Joy of Giving অনুষ্ঠিত

সাংবাদিকের মোবাইল চুরি: বিকাশের পিন রিসেট ও অর্থ লেনদেনের অভিযোগ

ঘিওরে মহীলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

বেনাপোল বন্দরে ৩ ট্রাক পণ্য লোপাটের অভিযোগ: দুই রাজস্ব কর্মকর্তা বরখাস্ত