ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ওয়ালটন ডিভাইসে প্রি-ইন্সটলড থাকবে টফি অ্যাপ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৩-১১-২০২২ দুপুর ৩:৪৯

বাংলালিংক সম্প্রতি ওয়ালটন-এর সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুসারে, ওয়ালটনের নতুন ডিভাইসে বাংলালিংকের ডিজিটাল বিনোদনের অ্যাপ ‘টফি’ প্রি-ইন্সটলড থাকবে।

বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান ও ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. লিয়াকত আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন টফির ডিরেক্টর আব্দুল মুকিত আহমেদ, ওয়ালটনের চিফ বিজনেস অফিসার (কম্পিউটার প্রোডাক্টস) মো. তৌহিদুর রহমান রাদ ও প্রতিষ্ঠান দুইটির অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা। 

টফি দেশের একমাত্র ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে ফিফা বিশ্বকাপ লাইভ স্ট্রিমিং করছে। এই প্ল্যাটফর্মে দর্শকরা সিনেমা, নাটক, সিরিজ ও লাইভ টিভি চ্যানেলের মতো বিনোদনের বিভিন্ন কনটেন্টও উপভোগ করতে পারবেন। 

বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, ‘দেশের দ্রুততম মোবাইল ইন্টারনেট সেবা প্রদানের পাশাপাশি আমরা প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত গ্রাহকদের চাহিদা পূরণের জন্য বিভিন্ন ধরনের ডিজিটাল সেবা চালু করেছি। গ্রাহকদেরকে মানসম্পন্ন বিনোদনের সুযোগ প্রদানের প্রতিশ্রুতি থেকে শুধুমাত্র টফি-তে ফিফা বিশ্বকাপ কাতার ২০২২-এর লাইভস্ট্রিম চালু করা হয়েছে। ওয়ালটনের সঙ্গে আমাদের অংশীদারিত্ব আরো বেশি সংখ্যক দর্শককে ডিজিটাল ডিভাইসে এই মেগা ইভেন্ট উপভোগ করার সুযোগ দেবে।’ 

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. লিয়াকত আলী বলেন, ‘টফি ইতোমধ্যে দেশের অন্যতম জনপ্রিয় ডিজিটাল বিনোদনের প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। প্রি-ইন্সটলড টফি অ্যাপের মাধ্যমে দর্শকরা বিভিন্ন ধরনের মানসম্পন্ন কন্টেন্ট উপভোগ করতে পারবেন। এই মুহূর্তে গ্রাহকদের জন্য অ্যাপটির সবচেয়ে বড় সুবিধা হলো, ফিফা বিশ্বকাপ কাতার ২০২২-এর লাইভস্ট্রিম।’

প্রীতি / প্রীতি

বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক

শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা