ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

বশেমুরকৃবি'তে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২৩-১১-২০২২ দুপুর ৪:৫৬
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে বুধবার তথ্য অধিকার আইন, বিধিমালা ও প্রবিধানমালা’ বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র সেমিনার কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি এবং ট্রেজারার অধ্যাপক তোফায়েল আহমেদ এবং এপিএ’র টিম লিডার ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. এম. ময়নুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন তথ্য অধিকার কর্মপরিকল্পনা বাস্তাবায়ন কমিটির আহবায়ক ও পরিচালক (গবেষণা) প্রফেসর ড. এ. কে. এম. আমিনুল ইসলাম। উপাচার্য প্রশিক্ষণের উদ্বোধনীকালে বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বে তথ্য অধিকার আইন একটি গুরুত্বপূর্ণ বিষয়। তথ্য অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং তথ্য প্রাপ্তি সহজতর করার জন্য এ প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।
আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. আসিফ রেজা অনীক উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর জ্যেষ্ঠ কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা