ঢাকা শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

নকল বিড়ি বন্ধে বরিশালে বিড়ি মালিক-শ্রমিকদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৪-১১-২০২২ দুপুর ১২:৬

রাজস্ব ফাঁকি দেওয়া নকল বিড়ি বিক্রি বন্ধসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও কাস্টমস অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে বরিশাল জেলা বিড়ি মালিক সমিতি ও বিড়ি শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বরিশাল কাস্টমসএক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন শেষে বরিশাল কাস্টমসএক্সাইজ ও ভ্যাট অফিসের উপ কমিশনার মোহাম্মদ জাকারিয়া বরাবর ছয় দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।

তাদের দাবি গুলো- রাজস্ব ফাঁকি দেওয়া সকল বিড়ি বন্ধ করাযাচাই-বাছাই ব্যাতিরেকে (অনলাইন) লাইসেন্স দেওয়া বন্ধ করাবিড়িতে শুল্ক কমিয়ে শ্রমিককের মজুরী বৃদ্ধি করাসিগারেটের ন্যায় বিড়িতেও অগ্রিম আয়কর ৩ শতাংশ করাবিড়ি শিল্প ও শ্রমিকদের টিকিয়ে রাখার স্বার্থে সিগারেটের মূল্য বৃদ্ধি করা এবং তামাকজাত দ্রব্য বিক্রয়ের ক্ষেত্রে প্রান্তিক ও নিম্ন আয়ের ব্যবসায়ী ও দোকানীদের লাইসেন্সের আওতায় না এনে শুধুমাত্র পরিবেশক/ডিলারদের লাইসেন্সের আওতায় আনা।মানববন্ধনে বক্তারা বলেন,  সমাজের অসংখ্য সুবিধা বঞ্চিত মানুষ বিড়ি কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করে। তবে কতিপয় অসাধু বিড়ি ব্যবসায়ী বিড়ি শিল্প ধ্বংসের ষড়যন্ত্রে নকল ব্যান্ডরোল লাগিয়ে কমদামে বিড়ি বিক্রি করছে। এতে সরকার বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছে আর প্রকৃত রাজস্ব প্রদানকারী বিড়ি শিল্প মালিকরা চরম ক্ষতিগ্রস্থ হচ্ছে। সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর দালালরা দেশের বিড়ি শিল্পকে ধ্বংসে নানা পায়তারা চালিয়ে যাচ্ছে। এছাড়া সিগারেটে অগ্রীম আয়কর ৩ শতাংশ হলেও বহুজাতিক কোম্পানির ষড়যন্ত্রে বিড়িতে ১০ শতাংশ করা হয়েছে। বিড়ির উপর থেকে এই বৈষম্যমূলক অগ্রীম আয়কর প্রত্যাহার করতে হবে। দেশের প্রাচীন শ্রমঘন বিড়ি শিল্প ও শ্রমিকদের টিকিয়ে রাখার স্বার্থে সিগারেটের মূল্য বৃদ্ধি করতে হবে।

বক্তারা আরো বলেনসরেজমিনে পরিদর্শন ব্যতিরেকে অর্থাৎ শ্রমিক শেডগোডাউনঅফিস ছাড়া অস্তিত্বহীন বিড়ি কারখানার লাইসেন্স দেওয়া বন্ধ করতে হবে। এছাড়া এছাড়া নকল বিড়ি ও জাল ব্যান্ডরোল প্রতিরোধে সকল পান বিড়ির দোকানে কাস্টমস কর্তৃপক্ষকে অভিযান চালাতে হবে।

মানববন্ধনে শ্রমিকদের হাতে হাতে বিড়ি শিল্পের কিছু হলে জ¦লবে আগুন ঘরে ঘরেএদেশ থেকে ব্রিটিশ বনিয়া হঁটাও বিড়ি শিল্প বাঁচাওঅসাধু দুর্নীতিবাজ কাস্টমস কর্মকর্তার বিচার চাই বিচার চাইব্রিটিশ আমেরিকান টোব্যাকো ফুসফুস পড়ায় এদেশে টাকা পাচার করে বিদেশেসহ বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন দেখা যায়।

বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি লোকমান হাকিম। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ-সভাপতি নাজিম উদ্দিনসাংগঠনিক সম্পাদক আব্দুল গফুরকার্যকরী সদস্য আনোয়ার হোসেন প্রমূখ।

এমএসএম / এমএসএম

ভিজিএফ’র তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

রায়গঞ্জে ইফতার বিতরণে বাধা দেওয়ায় শ্রমিক দল নেতার পদ স্থগিত

বাগেরহাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পন্ন

নাগরপুরে টেংরীপাড়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

শ্রীমঙ্গলে মশক নিধন কর্মসূচির উদ্বোধন, পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান

তানোর থানার (ওসি)এস.এম মাসুদ পারভেজের বিশেষ অভিযানে ওয়ারেন্টভক্ত ৭ জন আসামী গ্রেফতার

ধর্মদহে মাদক কারবারির দৌরাত্ম্য অতিষ্ঠ এলাকাবাসী, দ্রুত শাস্তির দাবি

নন্দীগ্রামে থালতা-মাঝগ্রাম ইউনিয়নে ঈদ উপহার পেলেন ২১১৮টি পরিবার

বউ বরণ নয়, ৯ মরদেহ দাফনের অপেক্ষায় স্বজনেরা

দর্শনা জয়নগর চেকপোস্টে কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে যাত্রী হয়রানির অভিযোগ

বিয়াম মডেল স্কুল ও কলেজের উদ্যোগে বগুড়ায় গরীব দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২

বাউফলে সাংবাদিক হারুন অর রশিদের বাড়িতে গভীর রাতে হামলা