ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কাপ্তাইয়ে ৩ দিনব্যাপী ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্সের সমাপনী


কাপ্তাই প্রতিনিধি photo কাপ্তাই প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১১-২০২২ দুপুর ১:৮
রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআইএলজি) এর সহযোগিতায় ৩ দিনব্যাপী ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্সের সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার (২৪ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে শেষ  হয়েছে।  
 
৩ দিনব্যাপী এই কোর্সের সমাপনী দিনে কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন ও কাপ্তাই সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন উপস্থিত থেকে অংশগ্রহন কারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। 
 
এইসময় কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান,  উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিপু চন্দ্র দাশ, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটর ঝিমি চাকমা, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা উপস্থিত ছিলেন। তিন দিন ব্যাপী এই কোর্সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, সচিব এবং হিসাব সহকারী সহ সর্বমোট ৭০ জন অংশ নেন।
 
প্রসঙ্গত, ৩ দিনব্যাপী ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ এই কোর্সে গ্রাম আদালত আইন, কর নির্ধারণ, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, পারস্পরিক শিখন কার্যক্রম বিষয়ে সেশন পরিচালনা করা হয়। এছাড়া জন্মমৃত্যু নিবন্ধন বিষয়ে কোর্সে প্রশিক্ষন প্রদান করা হয় বলে জানান কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত