ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিরাপদ অভিবাসন ও টেকসই পুনরেকত্রীকরণ বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত


এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার photo এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ২৪-১১-২০২২ দুপুর ৩:২২
নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের সফল পুনরেকত্রীকরনের লক্ষে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর ২০২২) কুমিল্লার জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়ন ও চন্দলা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে জেলা কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ও ওকাপ এর আয়োজনে ও  অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের সহযোগিতায় ৮৫ জন অভিবাসী ও বিদেশ ফেরত কর্মীদের পরিবারের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
 
কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ তার বক্তব্যে উপস্থিত গ্রামের মহিলাদের মাঝে মানব পাচার প্রতিরোধ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বিএমইটি, প্রবাসী কল্যাণ ব্যাংক, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, বোয়েসেল-এর বিভিন্ন সেবা কার্যক্রম সম্পর্কে তথ্য প্রদান করেন। 
 
তিনি প্রবাসী কর্মীদের পাঠানো অর্থ সঠিকভাবে ব্যবহার এবং সঞ্চয় করার পরামর্শ দেন। দালালদের থেকে দূরে থাকতে অনুরোধ করেন।
 
অভিবাসী তথ্য কেন্দ্রের কাউন্সেলর মোঃ ইকবাল হোসেন ও ওকাপ এর উপজেলা সুপারভাইজার মোঃ আজিজুল সঞ্চালনায় অনুষ্ঠিত এই উঠান বৈঠক সমূহের মাধ্যমে গ্রামের মহিলাদেরকে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরত কর্মীদের সফল পুনরেকত্রীকরন বিষয়ে তথ্য প্রদান করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।  
 
দেবব্রত ঘোষ অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বিদেশ ফেরত কর্মীদের ভোগান্তি, প্রতারণা, ও মানব পাচার রোধে মহিলাদের ভূমিকা পালনের অনুরোধ জানান।
অভিবাসী তথ্য কেন্দ্রের কাউন্সেলর মোঃ ইকবাল হোসেন যেকোন তথ্য ও পরামর্শের জন্য এমআরসি বাংলাদেশের ফেসবুক ফেইজ এবং হেল্পলাইন নম্বর +88001730-666936  (ঢাকা) অথবা +8801713-086330 (কুমিল্লা) তে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত