ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

মধুপুরের হাটখোলা-বোয়ালী ব্রীজের নির্মাণ কাজ শেষ করার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল


মো. লিটন সরকার, মধুপুর photo মো. লিটন সরকার, মধুপুর
প্রকাশিত: ২৪-১১-২০২২ বিকাল ৫:৪৩
টাঙ্গাইলের মধুপুর পৌরসভার হাটখোলা বোয়ালী ব্রীজ দুই বছরেও নির্মান কাজ শেষ হওয়ায় জন দুর্ভোগ চরম থাকার ধারণ করেছে। কয়েক কি:মি ঘুরে কয়েক গ্রামের মাানুষের চলাচল করতে হচ্ছে। দ্রæত ব্রীজ নির্মাণের দাবিতে মধুপুর পৌরসভার বোয়ালী, পুন্ডুরা ও দামপাড়া গ্রামের কয়েকশত মানুষ আজ বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছে। মধুপুর উপজেলা প্রকৌশলী ব্রীজের নির্মাণ কাজ দ্রুত শুরু হবে বলে জানিয়েছে।
 
জানাযায়, টাঙ্গাইল জেলার অন্যতম প্রাচীণ হাট হচ্ছে মধুপুর। হাটের পাশ দিয়ে বয়ে যাওয়া বংশাই নদীর উপর মধুপুর হাটখোলা-বোয়ালী ব্রীজ নির্মাণ কাজ শুরু হয় ২ বছর আগে। দীর্ঘ ২ বছরেও ব্রীজের নির্মাণ কাজ শেষ না হওয়ায় কয়েক গ্রামের মানুষের চলাচল করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। অবর্ণীয় দুর্ভোগ পোহাচ্ছে বাজার করতে আসা ব্যবসায়ী ও সাধারণ মানুষ। কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতেও দুর্ভোগের শিকার হচ্ছে। দীর্ঘ ২ বছরেও ব্রীজের নির্মাণ কাজ শেষ না হওয়ায় স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। দ্রæত ব্রীজের নির্মাণ কাজ শেষ করার দাবিতে গতকাল সকালে মধুপুর হাটখোলা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা পরিষদ চত্ত¡রে গিয়ে শেষ হয়। পরে এ তিন গ্রামের মানুষ উপজেলা পরিষদ চত্ত¡রে মানবন্ধন করে। এ সময় মানবন্ধনে অন্যান্যের বক্তব্য রাখেন মধুপুর পৌরসভার কাউন্সিলর হারুন অর রশীদ, ব্যবসায়ী লিটন সিংহ, বোয়ালী গ্রামের অধিবাসী হাজী ইয়াসীন আলী, ব্যবসায়ী আকবর হোসেন, আব্দুল খালেক ও হাফিজুর রহমান সরকার প্রমুখ।
 
মধুপুর পৌরসভার কাউন্সিলর হারুন অর রশীদ জানান, হাটখোলা-বোয়ালী ব্রীজ দিয়ে বোয়ালী, দামপাড়া, পুন্ডুরা, ভান্ডারগাতী, আকাশী, ইদিলপুরসহ কুড়ালিয়া ও আউশনারা ইউনিয়নের মানুষ চলাচল করে থাকে। ব্রীজটি নির্মাণ কাজ শুরু হওয়ার প্রায় ২ বছর অতিবাহিত হলেও মাত্র কয়েকটি খুঁটি গারা হয়েছে। আর কোন কাজ দৃশ্যমান হয়নি। ফলে কয়েক গ্রামের ব্যবসায়ী, খেটে খাওয়া মানুষ, শ্রমিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীর পেশা মানুষের চলাচল করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। তিনি দ্রæত ব্রীজের নির্মাণ শেষ করার দাবি জানান।বোয়ালী গ্রামের ব্যবসায়ী আব্দুল খালেক জানান, ব্রীজের নির্মান কাজের ধীরগতির কারণে কয়েক গ্রামের মানুষের ২/৩ কি:মি: ঘুরে চলাচল করতে হচ্ছে। তিনি স্থানীয়দের সমস্যার কথা চিন্তা করে দ্রæত ব্রীজের নির্মাণ কাজ শেষ করার দাবি জানান।
 
মধুপুর উপজেলা প্রকৌশলী অফিসার জয়নাল আবেদীন সাগর জানান, এ ব্রীজের ঠিকাদার প্রতিষ্ঠান আরো কয়েকটি কাজ একসাথে শুরু করার কারণে এ ব্রীজের নির্মান কাজে বিলম্ব হয়েছে। তবে এখন খুব দ্রæতই এ ব্রীজের কাজ শুরু হবে বলে তিনি জানান।

এমএসএম / এমএসএম

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক

গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন

খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার