ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদে অগ্নিসংযোগ,ককটেল বিস্ফোরণ, আহত-২


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৪-১১-২০২২ রাত ৯:৩০

নওগাঁর ধামইরহাটে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটেছে ককটেল বিস্ফোরণের মতো ঘটনাও। হামলাকারীদের আক্রমনে ২ জন আহত হয়েছে। আজ বৃস্পতিবার উপজেলার টিএন্ডটি মোড়স্থ্য শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২৪ নভেম্বর সন্ধা ৭ টায় মালাহার রোড হতে ‘শেখ হাসিনার গদিতে আগুন জালাও একসাথে, আওয়ামীলীগের চামরা তুলে দিব আমরা’ এমন অনেক সরকার বিরোধী স্লোগানে ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ দল শেখ রাসেল পরিষদে প্রবেশ করে চেয়ার-টেবিল ভাংচুর, প্রধানমন্ত্রীর ছবি ও ঘরের ভেতর আগুন লাগিয়ে দেয়। এ সময় ঘরে থাকা খেলনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিঠুন কুমার ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাবেক সভাপতি ও পৌর শ্রমিকলীগের সহ-সভাপতি রশিদুল ইসলামকে টিএন্ডটি  (টেলিফোন অফিস) অফিস সংলগ্ন ঝোপে টেনে হিচড়ে নিয়ে মারপিট করে। এ সময় ঘটনাস্থলে একটি বিকট আওয়াজ হয়ে বিস্ফোরিত হয়। অনেকেই ককটেল বিস্ফোরণ হতে দেখছেন বলে স্থানীয় দোকানীরা জানান।  
যুবলীগ নেতা ইনজামামুন হক সরকার শিমুল জানান, আজ রাতে বিশ্বকাপের ব্রাজিল দলের খেলা থাকায় আমরা সকল ব্রাজিল সমর্থক নৈশ্যভোজের আয়োজনে ব্যস্ত থাকায় এই হামলা চালিয়েছে জামায়াত বিএনপির পেটোয়া বাহিনী। আমরা এমন হামলার তীব্র প্রতিবাদ জানাই, অচিরেই এই ন্যাক্কারজনক হামলার দাত ভাঙ্গা জবাব দেওয়া হবে।
ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, ঘটনাস্থলে অগ্নিসংযোগ ও হামলার সত্যতা পাওয়া গেছে, তবে ককটেল কিনা তা খতিয়ে দেখতে হবে, হামলাকারীদের কাউকেই ছাড় দেয়া হবে না।’

 

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু