ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলের ঘাটাইলের দিঘলকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হলেন হিটলু


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৩-৭-২০২১ দুপুর ৪:৫৩
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. ছালামত হোসেন খান হিটলু। গত ১৮ জুন করোনায় আক্রান্ত হয়ে এ হউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম মারা যাওয়ায় চেয়ারম্যান পদটি শূন্য হয়। 
 
জানা গেছে, গতকাল সোমবার (১২ জুলাই) টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আমিনুল ইসলাম। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ছালামত হোসেন খান ও ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য মো. ওয়াজেদ আলী। উক্ত ইউনিয়নের নির্বাচিত ১২ জন ইউপি সদস্য ভোট প্রদান করেন। প্রতিদ্বন্দ্বী দুজনই সমানসংখ্যক ৬টি করে ভোট পাওয়ায় লটারির মাধ্যমে ফলাফল নির্ধারিত হয়। লটারিতে মো. ছালামত হোসেন খান হিটলু বিজয়ী হন। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 
 
জানা যায়, গত ১৮ জুন ৬নং দিঘলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ১ জুলাই প্যানেল চেয়ারম্যান গঠনের জন্য চিঠি দেয়া হয়। ওই চিঠির আলোকে জেলা প্রশাসনের পক্ষ থেকে গত ৮ জুলাই ওই ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের চিঠি দেয়া হয়। ১২ জুলাই জেলা প্রশাসকের কার্যালয়ে প্যানেল চেয়ারম্যান গঠনের জন্য ইউপি সদস্যদের মতামত গ্রহণ করা হয়।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত