ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৫-১১-২০২২ দুপুর ২:৩
গাজীপুর সদর সংবাদদাতাঃ গাজীপুর সদর উপজেলার ভবানীপুর (বানিয়ারচালা) এলাকায় একটি পোশাক তৈরির কারখানায় আগুন লেগেছে। শুক্রবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে অরবিট টেক্সটাইলের ওই কারখানায় আগুন লাগে। দুই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
 
গাজীপুর শিল্প পুলিশ-২ এর ইন্সপেক্টর দুলাল উদ্দিন জানান, সকালে ওই কারখানার মেশিনের ফিকশন থেকে আগুনের সূত্রপাত হয়। তুলা থেকে সূতার উৎপাদন ফ্লোর থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহূর্তেই আগুন পাশের তুলার গুদামে ছড়িয়ে পড়ে। কাখানার ফায়ার সার্ভিস কর্মী ও শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
কারখানার পরিচালক (অপারেশন) শাহীনুল হক জানান, তুলা ও মেশিনের ফিকশন থেকে আগুন লাগে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ