নিয়ামতপুরে ককটেল বিস্ফোরণে আহত ৪ঃ ২৭ জনকে আসামী করে মামলাঃ গ্রেফতার ১
নওগাঁর নিয়ামতপুরে ককটেল বিস্ফোরণে যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা আহত হয়েছেন। ২৪ নভেম্বর বৃহস্পতিবার রাত ৮.৫০ টার সময় উপজেলা সদরের পোষ্ট অফিসের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ৭ জন নামীয় ও ১৫ থেকে ২০জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। আব্দুল মতিন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। আব্দুল মতিন উপজেলার বালাহৈর গ্রামের আব্দুর রহিমের ছেলে। আহতরা হলেন নিয়ামতপুর সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও পূর্বপাড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে আহসান হাবীব রকি (৩৫), নিয়ামতপুর উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও বালাহৈর গ্রামের নূর মোহাম্মদের ছেলে সিরাজ উদ্দিন নিশান (২৩), নিয়ামতপুর সরকারী কলেজ ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য ও বালাহৈর গ্রামের রফিকুল ইসলামের ছেলে তোফায়েল আহমেদ তুহিন (২৩), সাঙ্গইল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ওসমান গনি (১৯)। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ আসাদুজ্জামান। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, তিনটি মোটর সাইকেল করে ৯ জন রাস্তা দিয়ে যাওয়ার সময় পোস্ট অফিসের সামনের রাস্তায় দুইটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এ সময় ককটেল বিস্ফোরণে ৪জন আহত হয়। প্রত্যদর্শীরা জানান, ককটেল বিস্ফোরণ ঘটলে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। পরে ককটেল বিস্ফোরণ ঘটানো ওই যুবকদের পেছনে ধাওয়া করলে তারা দৌড়ে পালিয়ে যায়।
ককটেল বিস্ফোরণে আহত সিরাজ উদ্দিন নিশান বলেন, বিশ্বকাপের খেলা দেখার উদ্দেশ্যে তিনমাথা মোড়ে যাওয়ার পথে পোষ্ট অফিসের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণ ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার গোলাম রাব্বানী বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে।
নিয়ামতপুর থানা অফিসার ইন চার্জ আসাদুজ্জামান বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। ঘটনাস্থল থেকে দুটি বিস্ফোরিত ককটেলের খোসা উদ্ধার করা হয়েছে। এতে ৪ জন আহত হয়েছে। এ বিষয়ে ৭জনকে নামীয় ও ১৫ থেকে ২০জনকে অজ্ঞাতনামা আসামীকে মামলা দায়ের করা হয়েছে। ঠিক কি কারণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হলো, কারা এর সঙ্গে জড়িত, সার্বিক বিষয় আমরা তদন্ত করছি। আব্দুল মতিন নামে একজনকে এ মামলায় গ্রেফতার করা হয়েছে। বাঁকীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
Link Copied