৫ বছরের এক শিশু নিখোঁজের তিন ঘন্টা পর গলাকাটা মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ বছরের এক শিশু নিখোঁজের তিন ঘন্টা পর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ নভেম্বর) রাতে শহরের কান্দিপাড়া এলাকার মাসু মিয়ার বাড়ির টিউবওয়েলের পাড় থেকে বস্তাবন্দি অবস্থায় আবু বকর সিদ্দিক(৫)মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই এলাকার হাসান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যা থেকে শিশু আবু বকরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে বাড়ির লোকজন পার্শবর্তী মাসু মিয়ার বাড়ির টিউবওয়লের পাশে রক্তাক্ত বস্তা দেখতে পেয়ে তা খুললে আবু বকরকে রক্তাক্ত অবস্থায় বস্তবন্দি দেখতে পায়। পরে তারা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক রেজা বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রতিবেশী সাব্বিরের ঘরে রক্তে দাগ পাওয়ায় সন্দেহজনকভাবে তাকে আটক করা হয়েছে।
তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনাটির গভীর তদন্ত চলছে। ঘটনার সাথে যারাই জড়িত রয়েছে তাদেরকে দ্রুত রহস্য উদঘাটন করে আইনের আওতায় আনা হবে।এদিকে আজ সকালে নিহতের পরিবার ও এলাকাবাসী শিশু হত্যাকারীদের ফাসি চেয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে।
প্রীতি / প্রীতি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভিতরবন্দ ইউনিয়নে চেয়ারম্যান পদে গণসংযোগে মাহমুদুল হাসান মাহমুদ
নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন: "এলাকাজুড়ে চলছে শোকের মাতম
মাদক মামলায় আটক নারীকে আদালতে নেয়ার পথে মৃত্যু
মানুষের পাশে দাঁড়ানোর ভাবনা থেকে বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের যাত্রা
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার
চিলমারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক/মা সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও পুনর্বাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ফুলছড়িতে বিদ্যালয় স্থানান্তর নিয়ে ৯ মাসের বিরোধ, রোদ-বৃষ্টিতে চলছে পাঠদান
ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের উদ্যোগে Joy of Giving অনুষ্ঠিত
সাংবাদিকের মোবাইল চুরি: বিকাশের পিন রিসেট ও অর্থ লেনদেনের অভিযোগ
ঘিওরে মহীলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ