ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

পিআইবিতে অনুসন্ধানমূলক রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ২৬-১১-২০২২ দুপুর ৩:৩৮

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক আয়োজিত কুমিল্লার চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ২দিনব্যাপী ‘অনুসন্ধানমূলক রিপোর্টিং’ বিষয়ক আবাসিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার-বৃহস্পতিবার (২৩-২৪ নভেম্বর) দুইদিনব্যাপী এ উপলক্ষে পিআইবি সেমিনার কক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা শেষে সমাপনী দিবসের অপরাহেৃ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ এর সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো: জসিম উদ্দিন। ২ দিনব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বৈশাখী টেলিভিশনের প্লানিং কনসালটেন্ট সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী মানিক, চ্যানেল আই এর সিনিয়র বার্তা সম্পাদক মীর মাসরুর জামান রনি।

এ সময় উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) সিনিয়র প্রশিক্ষক (অতিরিক্ত দায়িত্ব) শাহ্ শেখ মজলিশ ফুয়াদ, ফক্স নিউজ এর দক্ষিণ এশিয়া প্রতিনিধি সাংবাদিক এম মোশাররফ হোসাইন, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি আব্দুল জলিল রিপন, নাঙ্গলকোট প্রেসক্লাবের সভাপতি মজিবুর রহমান মোল্লা, সাংবাদিক আক্তারুজ্জামান মজুমদার, মুহা. ফখরুদ্দীন ইমন, আব্দুল মমিন ভূঁইয়া মীরু, আবুল কালাম আজাদ মজুমদার, মনির উল্লাহ্ ভূঁইয়া, ইয়াছিন ফারুক ভূঁইয়া, আতাউর রহমান রিপন, আব্দুর রব লাভলুসহ চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও প্রশিক্ষণার্থীবৃন্দ।

 

প্রীতি / প্রীতি

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত